ঢাকায় বাংলাদেশ ওয়াটার ক্রেডিট ফোরাম ২০২৩ অনুষ্ঠিত
প্রবৃদ্ধি উন্মোচন ও উন্নয়নকে অগ্রসরঃ বসতবাড়ি সহ ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিতে অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং আগামির পরিকল্পনা নির্ধারণ" শিরোনামে সম্প্রতি ঢাকার লেকশোরে বাংলাদেশ ওয়াটার ক্রেডিট ফোরাম ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ।
অনুষ্ঠানে দেশি বিদেশি এনজিও, বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক সংস্থা, এমএসএমই, স্টার্টআপ, অবকাঠামো কোম্পানসহ বিভিন্ন খাতের ১৫০ এরও বেশি শীর্ষস্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। এবারের আসরে উপযোগ ও অবকাঠামোগত অর্থায়নে দক্ষিণ এশিয়াসহ বিশ্বের অন্যান্য দেশে নিজেদের কার্যক্রম-এর পরিধি বৃদ্ধির পরিকল্পনা জানায় ওয়াটার ডট ও আর জি। এছাড়া এমএসএমই ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সফল বিনিয়োগ ত্বরান্বিত করা, এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রতিকূলতা মোকাবেলায় নিজেদের আরও গভীর মনোযোগী হওয়ার ধারণা দেয় ওয়াটার ডট ও আর জি।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ৬ এর সাথে তাল মিলিয়ে, সবার জন্য নিরাপদ ও সাশ্রয়ী পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন সুবিধা নিশ্চিত করাই বাংলাদেশের লক্ষ্য। বিশ্বের ৫ কোটির ও বেশি মানুষের কাছে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা পৌঁছে দিতে কাজ করছে ওয়াটার ডট ও আর জি। ১১টি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে আন্তজাতিক অলাভজনক প্রতিষ্ঠানটি। বাংলাদেশে যাত্রা শুরুর পর সংস্থাটি বিভিন্ন শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সূত্রে ৪০০ মিলিয়ন ইউ এস ডলার পুঁজি নিয়ে ৮০ লাখ মানুষের কাছে যেতে সক্ষম হয়েছে।
ভবিষ্যত দিক নির্দেশনা নির্ধারণ, অংশীজন স্বীকৃতি ও কৃতিত্ব উদযাপনে প্রতিবছর নিজেদের ফ্ল্যাগশিপ ইভেন্ট ওয়াটার ক্রেডিট ফোরাম আয়োজন করে ওয়াটার ডট ও আর জি। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ