ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

জুড়ীতে রাতের আঁধারে বঙ্গবন্ধুর ব্যানার ছিঁড়ে ফেলেছে দুষ্কৃতকারীরা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১২-৮-২০২১ দুপুর ২:২৯
জুড়ীতে রাতের আঁধারে বঙ্গবন্ধুর ব্যানার ছিঁড়ে ফেলেছে দুষ্কৃতকারীরা। বুধবার (১১ ‍আগস্ট) রাতে ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী অনুমান করছেন।
 
জানা গেছে, উপজেলার ফুলতলা ইউনিয়ন ভূমি অফিসের সম্মুখে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ব্যানার টাঙানো হয়েছিল। এই ব্যানারটি বিগত কয়েক দিন যাবৎ টাঙানো থাকলেও বুধবার রাতের আঁধারে কে বা কারা ছিঁড়ে ফেলে। বঙ্গবন্ধুর ব্যানার ছিঁড়ে ফেলায় স্থানীয় ফুলতলা ইউনিয়নসহ জুড়ী উপজেলার আওয়ামী লীগ নেতাদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এরই মধ্যে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ করছেন।
 
বঙ্গবন্ধুর ব্যানার ছিঁড়ে ফেলার খবর পেয়ে বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ প্রমুখ।
 
সাগরনাল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল ইসলাম শাওন ফেসবুকে প্রতিবাদ জানিয়ে লেখেন, বঙ্গবন্ধুর ব্যানার কর্তনকারীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আর দুষ্কৃতকারীরা ভুলে যাবেন না, বঙ্গবন্ধুর নির্দেশের সৈনিকরা এখনো বেঁচে আছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে কোনো অপশক্তির কাছে আপস চলবে না।
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমেদ বলেন, বঙ্গবন্ধুর ব্যানার ছিঁড়ে ফেলার ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ইতোমধ্যে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুষ্কৃতকারীদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
 
এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ঘটনার খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে দায়ী দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ