সাপাহারে গাঁজাসহ আটক ২
নওগাঁর সাপাহারে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- উপজেলার আইহাই দিঘীপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে সেলিম (৩৩) ও জয়দেবপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে নাঈমুল হক (৩২)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মানিক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম জবাই ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় সন্দেহজনক অবস্থায় সেলিম ও নাঈমুলকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করলে তাদের কাছ থেকে অভিনব কায়দায় কালো কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) আটককৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন