পাটগ্রামে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সরকারি কলেজ মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় গোলাম মোস্তফা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কলেজ মোড় পৌর বিজয় মেলার সামনে দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা রুমি কুচলীবাড়ী শমসেরপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, কলেজ মোড়ের পাশে শুরু হওয়া পৌর বাণিজ্য মেলার ফটকের সামনের সড়কে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলতে থাকেন মোস্তফা।
এসময় পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৭০২৫৬) চালু (স্টার্ট) করে চালক দ্রুত গতিতে নিয়ে যাওয়ার সময় মোস্তফাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ দুর্ঘটনা ও নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়টি বড়খাতা হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন