ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভোট জনতার হাতে, জনতাই আমাদের শক্তিঃ স্বতন্ত্র প্রার্থী মানিক


মোরশেদ আলম, সোনাইমুড়ী photo মোরশেদ আলম, সোনাইমুড়ী
প্রকাশিত: ২৩-১২-২০২৩ বিকাল ৫:৪৫
নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেছেন, জনগণ আমাদের শক্তি, এবারের ভোট জণগণের হাতে। তাই জণগণ তাদের পছন্দের কাঁচি প্রতীকের প্রার্থীকে জিতিয়ে তাদের উন্নয়নের 
সুযোগ করে দিবে।
 
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের বক্সিরহাটে এক পথসভায় এসব কথা বলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এ সহ-সভাপতি।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থীদের ভোট করার জন্য নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী চায় অংশগ্রহণমুলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। অথচ এ আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী মোরশেদ আলম চায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় আমাকে সবাইকে ছাগা খালি মাঠে গোল দিতে। সে সুযোগ এবার আর হবে না। কারন জনগণ তাদের হেলমেট বাহিনিদের চিনে গেছে। তারা চায় কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের কাঁচি প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করতে।
 
অপর এক পথসভায় স্বতন্ত্র প্রার্থী মানিক বলেন, অন্য জেলা থেকে হেলমেট বাহিনি এনে বহিরাগতদের দিয়ে আমাদের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছে৷ এমন খেলা জনগণ বুঝে গেছে। মানুষ এখন পরিবর্তন চায়। এতদিন মোরশেদ আলম সবাইকে চাকরের মত ব্যবহার করেছে। এখন তারা এর প্রতিশোধ দিনে ব্যালটের মাধ্যমে। হেলমেট বাহিনি দিয়ে মানুষকে রুখে দেয়া যাবে না৷ মানুষ তাদের পরিবর্তনে ঐক্যবদ্ধ হয়ে এখন মাঠে নেমেছে। মানুষ চায় শান্তিপূর্ণ নির্বাচন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে প্রথা ভেঙ্গে নতুন সূর্যের উদয় ঘটাতে চায়।
 
পথসভায় উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরী, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল, সাবেক উপজেলা যুবলীগের আহ্বায়ক আলী আক্কাস রতনসহ আরও অনেক।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়