কোটালীপাড়ায় শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাদুল্লাপুর ইউনিয়নে ভাংগারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শেখ হাসিনার পক্ষে এ ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলহাজ্ব কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান।
সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভিম চন্দ্র বাড়ৈ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম হাজরা,
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কমল সেন,প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার গাজী লিপি, আমিনুজ্জামান খান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্রনাথ জয়ধর, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী নাছির, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরগোবিন্দ বিশ্বাস,সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা, উপজেলা আওয়ামী লীগের সদস্য সুব্রত কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ বাড়ৈ, প্শান্ত বাড়ৈ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদারসহ প্রমুখ বক্তব্য রাখেন।
এমএসএম / এমএসএম
নরসিংদীতে অনুমোদনহীন হাসপাতালে অভিযান, একটিকে সিলগালা, অপরটিকে জরিমানা
মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ
নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড
অবৈধ তেল মজুদে গোপালগঞ্জে জরিমানা
দাউদকান্দিতে আগাম সরগরম ভাইস চেয়ারম্যান পদ: বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে তৃণমূলে চুলচেরা বিশ্লেষণ
সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা
শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার
রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে পেট্রোল মজুদ
সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডের মা গঙ্গা পূজা ও মহোৎসব অনুষ্ঠিত