কাপ্তাইয়ে নানা আয়োজনে শুভ বড়দিন উদযাপন
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন উপলক্ষে সোমবার (২৫ ডিসেম্বর) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের আয়োজনে মিশন হাসপাতাল সংলগ্ন চার্চে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন এবং কেক কাটার আয়োজন করা হয়।
চার্চের পালক রেভারেন্ট সখরীয় বৈরাগী সমবেত প্রার্থনা পরিচালনা করেন। এইসময় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।
চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় এসময় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলার সহ সভাপতি অজয় সেন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে শুভ বড়দিন উপলক্ষে চন্দ্রঘোনা কুষ্ঠ আশ্রম চার্চে সমবেত প্রার্থনা ও খ্রীস্ট সংগীত পরিবেশন করা হয়। সমবেত প্রার্থনায় দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এইসময় খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু