ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে নৌকা প্রতীকের প্রার্থী মুকুল' র পক্ষে স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১২-২০২৩ দুপুর ১:৫৪
ভোলার দৌলতখানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নৌকা প্রতিকের পক্ষে ব্যাপক প্রচারনা প্রচারনা ও গণসংযোগ করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধায় ভোলা-২( দৌলতখান - বোরহানউদ্দিন) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলী আজম মুকুল'র পক্ষে এ প্রচার-প্রচারনা ও গণসংযোগের আয়োজন করেন দৌলতখান উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
 
এ উপলক্ষে বিকেল থেকে  বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার শতশত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগেরকর্মী সমর্থকরা দৌলতখান বাজারের দক্ষিণ মাথায় জমায়েত হয়। পরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফয়জুল্লাহ ফয়েজ ও যুগ্নআহ্বায়ক মোতালেব হোসেন সবুজের নেতৃত্বে  বাজারের দক্ষিণ মাথা থেকে গণসংযোগ শুরু করে বাজারের উত্তর মাথায় গিয়ে সমাবেশে মিলিত হয়।সমাবেশে প্রধান  অতিথি  হিসেবে বক্তব্য রাখেন ভোলা -২ (দৌলতখান- বোরহান উদ্দিন) আসনের নৌকা প্রতীকের প্রার্থী  আলী আজম মুকুল এমপি।
 
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দৌলতখান বোরহানউদ্দিনের মানুষের প্রাণের দাবি ছিল মেঘনা তীরবর্তী এলাকায় টেকসই বেড়িবাধ নির্মাণ ও প্রমত্তা মেঘনার ভাঙ্গন রোধে সিসি ব্লক দ্বারা নদী ভাঙ্গন রোধ করা।তিনি বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র আন্তরিক প্রচেষ্টায় দৌলতখানের চরপাতা কাজিবাড়ি থেকে   বোরহানউদ্দিন উপজেলার শেষ সীমানা পর্যন্ত মেঘনা তীরবর্তী প্রায় ১৪ কিঃমিঃ টেকসই বেড়িবাঁধ নির্মাণ  ও সিসি ব্লক দ্বারা নদী ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ২০০১ সালের পর দৌলতখান বোরহানউদ্দিনে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। সেই সন্ত্রাসের জনপদ বর্তমানে শান্তির জানপদে পরিণত হয়েছে। দৌলতখান- বোরহান উদ্দিনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানান তিনি।
 
এসময় দৌলতখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম নবী নবু,সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু,আওয়ামী যুবলীগের আহ্বায়ক জোবায়ের হোসেন জাবু,যুগ্ন আহবায়ক  মোঃহাসানসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ