ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ নালিশ পার্টির জ্বালাও পোড়াও আন্দোলন কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছেঃ হানিফ এমপি


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ২৫-১২-২০২৩ দুপুর ১:৫৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া- ৩ আসনের এমপি মাহাবুব উল আলম হানিফ বলেছেন,বিএনপি শব্দের পূর্ণরূপ হল বাংলাদেশ নালিশ পার্টি।এ দলটির জ্বালাও পোড়াও আন্দোলন কর্মসূচি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনে আসেনি।দেউলিয়া হয়ে জ্বালাও পোড়াও কর্মসূচি দিয়ে দেশের যান ও মালের ক্ষতি করেছে।আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেয়ে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।২৪ ডিসেম্বর কুষ্টিয়া জেলার ইবি থানাধীন হরিনারায়নপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। হরিনামপুর গার্লস হাই স্কুল মাঠে আয়োজিত হরিনারায়নপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মোঃ মহিউদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,বাংলাদেশ আওয়ামী লীগ কুষ্টিয়া জেলার সভাপতি আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক হাজী মোহাম্মদ রাশেদুল ইসলাম বিপ্লব,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আখতারুজ্জামান টগর,হরিনারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন ও কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আদিপুজ্জামান জামান সংগ্রামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।    

এমএসএম / এমএসএম

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা