টিকিট কেটেও প্রবাসে যাওয়া হলো না আহমদ হোসেনের
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আহমদ হোসেন (৫৫)। তিনি উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের মৃত মজম্মিল আলীর ছেলে। কাতার প্রবাসী আহমদ হোসেন দেশে এসেছিলেন ছুটি কাটাতে। আগামী ১৪ আগস্ট কাতার ফিরে যাওয়ার টিকিট কাটা ছিল তার। কিন্তু ভয়াল করোনা তাকে আর প্রবাসে যেতে দিল না।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েক দিন যাবৎ তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য পরিবারের লোকজন তাকে নিয়ে সিলেট কমিউনিটি বেইজড হাসপাতালে ভর্তি করান। করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ ১৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি ইন্তেকাল করেন। একই দিন রাত ৯টায় বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মারা যাওয়ার পর মরহুমের নিকটাত্মীয় জুড়ী এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি আশরাফুজ্জামান রিশাদ দাফন-কাফনের জন্য শেখ বোরহান উদ্দিন ইসলামী সোসাইটির দাফন-কাফন টিমের জুড়ী উপজেলা সহকারী টিম লিডার অমিত আল হাসানের সাথে যোগাযোগ করেন। অমিত আল হাসান শেখ বুরহান উদ্দিন ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরহুমের বাড়িতে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির দাফন-কাফন টিম নিয়ে পৌঁছান।
শেখ বুরহান উদ্দিন ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান বলেন, আমাদের দাফন-কাফন টিমের জুড়ী উপজেলা সহকারী টিম লিডার অমিত আল হাসানের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় আমরা টিম নিয়ে মরহুমের বাড়িতে অবস্থান নেই। রাত ৯টায় বাড়িতে জানাজা শেষে বাড়ির পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়।
দাফন-কাফনে অংশগ্রহণ করেন- সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, কোভিড-১৯ দাফন-কাফন ও সৎকার টিমের টিম লিডার আশরাফুল খান রুহেল, টিম মেম্বার কামরান চৌধুরী, জুড়ী উপজেলা সহকারী টিম লিডার অমিত আল হাসান, টিম মেম্বার হাবিবুর রহমান মুরাদ, আব্দুস সামাদ পারভেজ, বড়লেখা উপজেলার টিম লিডার হেলাল আহমদ, সহকারী টিম লিডার ফরহাদ আহমদ ফাহিম প্রমুখ।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied