ঢাকা মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা ১৩ আসনে পঞ্চমবারের মত নৌকার প্রচারণায় মানুষের ঢল


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২৬-১২-২০২৩ রাত ১১:৫

পঞ্চমবারের মত প্রচারণা ছিল আজ। মোহাম্মদপুর থানার অন্তর্ভুক্ত ৩২ নং ওয়ার্ডে নৌকার প্রচারণায় মানুষের উপচে পড়া ভিড়, এর আগে ৩০,৩৩,২৯,৩১ নং ওয়ার্ড প্রচারণা শেষ করছেন জাহাঙ্গীর কবির নানক।  ঢাকা ১৩ আসনে  আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনসহ স্থানীয় পেশাজীবীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

মঙ্গলবার  (২৬ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে  সংসদীয় আসনের অন্তর্গত ৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে উপচে পড়া ভিড় দেখা গেছে। জাহাঙ্গীর কবির নানক ৩২ নং ওয়ার্ডের বাবর রোড, হুমায়ুন রোড,জেনেভা ক্যাম্প, লালমাটিয়ার,শ্যমলী, মিরপুর রোডে বিভিন্ন সড়কে গণসংযোগ করেন। আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক সকাল ১০টার পর তিনি এসব এলাকায় প্রচারণা করেন।

দুপুরে মিরপুর রোডে অনুরাগ রেস্তোরাঁয় মধ্যাহ্নভোজ করেন। এসময় তার সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা এবং উত্তর সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর হাসানুর ইসলাম রাষ্ট্রন। নানকের নির্বাচননী প্রচারণায় হাজার নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা যোগ দেন। প্রতিটি বাসাবাড়িতে নানককে শুভেচ্ছা জানাতে অপেক্ষায় থাকেন নারীপুরুষ ও কিশোর কিশোরীরা এ-সময় হাত নেড়ে নানকও তাদের শুভেচ্ছা গ্রহণ করেন,প্রায় ৪.৩০ সারে চার ঘন্টা নৌকার প্রচারণায় ফুলে ফুলে ভরে যায় নানকের গাড়িটি, এ-সময় অনেকেই ফুলের মালা নানকের গলায় পরিয়ে দেন স্থানীয় ব্যক্তিরা।

জাহাঙ্গীর কবির নানক ঢাকা ১৩ আসনে এর আগেও দুইবার সংসদ সদস্য হিসেবে ছিলেন,সংসদ সদস্য থাকা অবস্থায় ব্যপক উন্নয়ন করেছেন এই নেতা। তারই ধারাবাহিকতায় এবারও নানককে ভোটের মধ্যেমে বিজয়ী করবে বলে জানান স্থানীয় ভোটাররা। নৌকা মার্কায় ভোট চেয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ৭ জানুয়ারি যে ভোট, এই ভোটের দিন এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে। আমি সবাইকে অনুরোধ করবো ও আবেদন জানাবো, সবাইকে অত্যন্ত শন্তিপূর্ণ-সৌহার্দ্যপূর্ণভাবে নির্বাচন করার জন্য। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একইভাবে সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা-১৩ আসনের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, জনগণ অতীতের মতো এবার নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে এই বিশ্বাস আমার আছে। তিনি একই আসন থেকে দুইবার সংসদ সদস্য ছিলেন তখন ব্যাপক উন্নয়ন করেছে এই আসনটিতে, তারই ধারাবাহিকতায় এবারও ভোটাররা এই প্রত্যাশাই জাহাঙ্গীর কবির নানককে ভোট দিবেন। এসময় নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে নৌকার পক্ষে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারে অংশ নেন। 

নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের পক্ষে প্রচারণায় নামেন কামরান শহীদ প্রিন্স মহব্বত। ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর হাসানুর ইসলাম রাষ্ট্রন। মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আইমান ওয়াসেফ অমিক,সভাপতি নাইমুল ইসলাম রাসেল। ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের সাথে যোগ দেন শ্যামলী ইউনিটের আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রুস্তম আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন, এসময় আরও উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ড ইউনিটের সকল সভাপতি ও সাধারণ সম্পাদক সহ হাজার হাজার নেতাকর্মী।

এমএসএম / এমএসএম

ড্রাইভার কনস্টেবল মো. সোহাগ হোসেনকে নিটোরে দেখতে গেলেন অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম

বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশের পোশাক কারখানা: LEED Platinum-এ ১১০-এর মধ্যে ১০৮ স্কোর অর্জন HAMS Garments Ltd.-এর

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের এক বছর পূর্তি উদযাপন

রাজধানীর সায়েদাবাদে সেনাবাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র, মাদক ও বিপুল অর্থসহ ৬ জন আটক

এলজিইডির প্রধান প্রকৌশলকে সকালের সময় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন

‎নকশার বহির্ভূত ব্যক্তিগত জমিতে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগে তুরাগে মানববন্ধন, আদালতে মামলা

শিশু রোগীদের খোঁজখবর নিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

উত্তরায় চালু হলো আধুনিক ‘কাজী ড্রাইভিং ট্রেনিং স্কুল

লালবাগে মৃত্যুর মুখে শত শত মানুষ: হেলে পড়া ভবনেও 'নিস্পৃহ' রাজউক!

গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও মিটার জব্দ

‎তুরাগে অবৈধ সড়ক নির্মাণের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে আদালতে মামলা

বাংলাদেশ কমার্স ব্যাংকের দৃশ্যমান নিয়ন্ত্রণ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ আতাউর রহমান

৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক : স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ