ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর জনসভায় পঙ্কজ-শাম্মী গ্রুপের সংঘর্ষ, আহত ১৫


বরিশাল প্রতিনিধি photo বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২৩ বিকাল ৫:৫

বরিশালে প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এ ঘটনা ঘটে।

সোহাগ নামে আহত এক কর্মী জানায়, জনসভায় যোগ দিতে পঙ্কজ নাথের নেতৃত্বে মেহেন্দিগঞ্জ থেকে বরিশালে আসি। বঙ্গবন্ধু উদ্যানে পৌঁছালে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শাম্মী আহমেদের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় বেশ কয়েকজনকে পিটিয়ে আহত করে তারা।

মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মী রেহান বলেন, শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল হওয়ায় ক্ষোভে নৌকার কর্মীদের মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে।

জনসভার মাঠে যখন হামলার ঘটনা ঘটছে সে সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ডা. শাম্মী আহমেদ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে কেউ এ বিষয়ে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ