শাসক নয় সেবক হয়ে খেদমত করতে চাই: শিবলী সাদিক
দিনাজপুর-৬ আসনে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শিবলী সাদিক এমপি বলেছেন, আমি শাসক নয়, সেবক হয়ে আপনাদের খেদমত করতে চাই। জনগণের সেবা ও কল্যাণ করাকেই সবচেয়ে বড় কাজ বলে মনে করি। সেই ব্রত নিয়েই কাজ করে যাচ্ছি। এই বলে আগামী ৭ জানুয়ারি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আ'লীগের পতাকা তলে একত্রে থেকে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
গতকাল বিকেলে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ঝগলুপাড়া, পান্নাথপুর, জয়দেবপুর, রতনপুর, বুকচি, চেংমারীসহ অসংখ্য গ্রামে নারী ও পুরুষ ভোটারদের মাঝে নির্বাচনী প্রচারণা ও পথসভায় এসব কথা বলেন তিনি।
এমপি শিবলী সাদিক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালে আপনাদের (জনগন) পাশে ছিল। বিনামুল্যে ভ্যাকসিনের ব্যবস্থা করে জীবন বাচানোর চেষ্টা করেছে। হায়াতে মালিক আল্লাহ। যেই মানুষটা মানুষের জীবন বাচানোর চেষ্টা করে, আপনাদের দুঃসময়ে পাশে থাকে, সেই মানুষটা শেখ হাসিনাকে আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী বানাতে হবে। বিধায় আগামী ৭ জানুয়ারি আপনারদের মূল্যবান ভোট নৌকা মার্কায় দিয়ে দিনাজপুর-৬ আসনের সকল উন্নয়ন করতে আমাকে সহযোগিতা করবেন।
গণসংযোগ ও পথসভায় পৌর মেয়র আককাস আলী, উপজেলা আ’লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শীবেশ কুন্ডু, নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, সেলিম রানা, ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন পাহানসহ উপজেলা ও ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী-সমর্থক ছাড়াও নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। এসময় নৌকার স্লোগানে মুখর হয়ে উঠে চারপাশ।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied