ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে বারি ১২ জাতের বেগুন চাষে বাম্পার ফলন


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ৩০-১২-২০২৩ দুপুর ৪:১২

কুড়িগ্রামের উলিপুরে বারি ১২ জাতের বেগুন চাষে বাম্পার ফলন হয়েছে। প্রথমবারের মতো এ জাতের বেগুন চাষে সফলতা অর্জন করেছেন কৃষক আবু নাসির। আকারে বড় হওয়ায় বেগুন দেখতে ক্ষেতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। দূর থেকে গাছ ও ফুল দেখতে অন্যান্য বেগুনের মত হলেও কাছে গিয়ে দেখলে মনে হয় এক একটি গাছে যেন ছোট ছোট লাউ ধরেছে, এমনই একটি জাতের বেগুন চাষ করে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি করেছেন উপজেলার তবকপুর ইউনিয়নের বামনেরহাট এলাকার কৃষক আবু নাসির। তার প্রতিটি বেগুনের ওজন প্রায় ৫০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম পর্যন্ত। আবু নাসিরের বেগুন দেখে অনেকেই এ জাতের বেগুন চাষে আগ্রহী হচ্ছেন।

উপজেলা কৃষি অফিস জানান, বীজ সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে তাবকপুর, সাহেবের আলগা, ধরনিবারি ও পান্ডুল ইউনিয়নের মোট ৫ জন কৃষক প্রথমবারের মতো প্রদর্শনীর মাধ্যমে বারি ১২ জাতের বেগুন চাষ করেছেন। এসকল কৃষকদের মাঝে উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ দেয়া হয়েছে। এছাড়াও তাদের বীজতলা তৈরি থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া অব্যহত রয়েছে বলে জানান।

কৃষক আবু নাসির জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম আমাকে এ জাতের বেগুন চাষে উদ্বুদ্ধ করেছেন। তিনি আমাকে বিনামূল্যে বীজ দিয়েছেন এবং প্রতিনিয়ত তিনি আমার বেগুন ক্ষেতের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমি ২৫ শতক জমিতে এ জাতের বেগুনের চাষ করেছি। এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় ৫ হাজার থেকে ৬ হাজার টাকা। কয়েক দিনের মধ্যে বাজারজাত শুরু হবে। তিনি এ বেগুনের ক্ষেত থেকে প্রায় ৭০ হাজার টাকা আয়ের আশা করছেন। তিনি আরও বলেন, আমার এই বেগুন ক্ষেত দেখতে বিভিন্ন জায়গা থেকে কৃষক ও দর্শনার্থীরা আসছেন। তারাও এ জাতের বেগুন চাষ করবেন বলে আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। 

আবু নাসিরের বেগুন ক্ষেত দেখতে আসা মিনজু, ইয়াকুব, রহমান ও মঞ্জু সহ আরও অনেকে জানান, জীবনে অনেক বেগুন দেখেছি, লাউয়ের মত এত বড় বেগুন এই প্রথম  আমাদের এলাকায় দেখলাম। এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, উপজেলার তবকপুর ইউনিয়নের তবকপুর ব্লকের বামনেরহাট এলাকার কৃষক আবু নাসিরকে বারি ১২ জাতের বেগুন চাষে উদ্বুদ্ধ করি। তাকে উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ দেয়া হয়। শুরু থেকেই তাকে বিভিন্ন ধরনের রোগবালাই পোকামাকড় নিধন সম্পর্কে পরামর্শ দেয়া হচ্ছে। এখন বেগুনের বাম্পার ফলন হয়েছে। আশা করি আবু নাসির অনেক লাভবান হবেন। তিনি আরও বলেন, আবু নাসিরের বেগুন চাষ দেখে এলাকার অনেকেই এ জাতের বেগুন চাষে আগ্রহী হয়ে উঠেছেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন জানান, বীজ সহায়তা কার্যক্রমের আওতায় উপজেলার ৪টি ইউনিয়নে ৫টি প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের বারি ১২ জাতের বেগুন চাষে আগ্রহী করা হচ্ছে। প্রদর্শনী গুলোর মধ্যে উপজেলার তবকপুর ইউনিয়নের তবকপুর ব্লকের কৃষক আবু নাসিরের বেগুনের ক্ষেত পরিদর্শন করেছি বাম্পার ফলন হয়েছে।  এ জাতের বেগুনের অনেক ফলন হয়। এছাড়া এ জাতের বেগুন চাষ করলে কৃষকরা অল্প জমিতে অনেক লাভ করতে পারবেন বলে তিনি জানান। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির