ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মাদারগঞ্জে কাব্যগ্রন্থ ’প্রতিশ্রুতি দাও’ ও ‘বিবর্ণ অনুরাগ’এর মোড়ক উন্মোচন


জি.বি.এম রুবেল আহম্মেদ, মাদারগঞ্জ photo জি.বি.এম রুবেল আহম্মেদ, মাদারগঞ্জ
প্রকাশিত: ৩০-১২-২০২৩ দুপুর ৪:৩৯
জামালপুরের মাদারগঞ্জে চারণ থিয়েটারের আয়োজনে থিয়েটারের দু’জন লেখকের দু’টি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার ( ৩০ ডিসেম্বর)  সকালে উপজেলা খরকা হলরুমে চারণ থিয়েটারের উপদেষ্টা কবি নান্নু পারভেজের প্রথম কাব্যগ্রন্থ প্রতিশ্রুতি দাও’ও প্রচার ও প্রকাশনা সম্পাদক, লেখক এবং কলামিস্ট জি.বি.এম রুবেল আহম্মেদের প্রথম কাব্যগ্রন্থ ‘বিবর্ণ অনুরাগ’ এর মোড়ক উন্মোচন করা হয়। একইসাথে চারণ থিয়েটারের নব-গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল। চারণ থিয়েটার সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিদ্দিকী লেলিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জেলা কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মণ্ডলীর সদস্য  আসাদুল্লাহ ফারাজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা প্রমুখ। এসময় গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু, মাদারগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কামরুল হাসান সুজন, সাধারণ সম্পাদক রকিব লিটন, মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল ,বালিজুড়ি এফ এম উচ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক আব্দুল হাই বুলু সহ চারণ থিয়েটার নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক অঙ্গণের ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।পরে দুপুরে মোসলেমাবাদ গ্রামে জি.বি.এম উন্মুক্ত গণগ্রন্থাগার এর শুভ উদ্বোধন করা হয়।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়