ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সৎ ভাই কর্তৃক হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রী গ্রেফতার


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২৩ দুপুর ৪:৪৯

সৎ ভাই কর্তৃক নেত্রকোণা পূর্বধলার নজরুল ইসলাম (৫৭) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তারা হলেন পূর্বধলার বড়রিয়া গ্রামের আফিল উদ্দিনের ছেলে মো. সুলতান মিয়া (৪৫) ও তার স্ত্রী মোছা. আসমা খাতুন (৩৮)।

শনিবার ভোর ৫টার দিকে ময়মনসিংহ সদর ব্যাটালিয়নের অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল তাদেরকে নেত্রকোণা সদর উপজেলার তাতিয়র চড়পাড়া এলাকা থেকে আটক করতে সক্ষম হন। প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।

র‌্যাব জানায়, ভুক্তভোগী নজরুল ইসলাম এবং বিবাদীগণ সৎ ভাই ও ভাগিশরীক। ভুক্তভোগীর সাথে বিবাদীদের দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার একমাস পূর্বে ভুক্তভোগীর সাথে বিবাদীর ঝগড়া হয়। এ বিরোধ মিমাংসায় গত ২১ অক্টোবর স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। এ বৈঠক শুরু হওয়ার পূর্বে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে এক অপরের যোগসাজোসে পূর্ব পরিকল্পিতভাবে বাঁশের লাটিশোঠা ও মুগুর দিয়ে ভুক্তভোগীকে মারপিট করে গুরুতর আহত করেন। আহত নজরুল ইসলামকে স্থানীয়রা শ্যামগঞ্জ বাজারে একটি ক্লিনিকে নিয়ে আসে। সেখানে ইসিজির পরীক্ষার মাধ্যমে ভুক্তভোগীকে মৃত ঘোষণা করা হয়।

র‌্যাব আরও জানায়, গত ২৪ অক্টোবর এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পাঁচজনের নাম ও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ধৃত আসামিরা নিজ বাড়ি ত্যাগ করে গা ঢাকা দিয়ে ছদ্মবেশে পলাতক থাকে এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ