ধামইরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় স্বতন্ত্র এমপি প্রার্থী আমিনুল হকের দাফন সম্পন্ন
নওগাঁর ধামইরহাটে পূর্নাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের দাফন সম্পন্ন হয়েছে। ৩০ ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় নজিপুর ফুটবল মাঠে বষিয়ান এই আওয়ামীলীগ নেতা ১ম দফা জানাযায় অংশ নেন হাজারো নেতাকর্মী। এতে আওয়ামীলীগ মনোনীত এম.পি প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার এম.পি. জাতীয় পার্টির প্রার্থী এডভোকেট. তোফাজ্জল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আখতারুল আলম, ধামইরহাট উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব দেলদার হোসেন, পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল গাফফার, নওগাঁ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল প্রমুখ অংশ নেন। পরে দুপুর ২ টায় লক্ষনপাড়া মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আমিনুল হককে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ইউএনও আসমা খাতুন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ওসি বাহাউদ্দিন ফারুকী, জেলা পুলিশের সদস্যবৃন্দসহ ধামইরহাট উপজেলা আ’লীগ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন শ্রেনির পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে ২য় দফা জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। সেখানেও বিভিন্ন দলের সামাজিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ী এবং অসংখ্য গুনগ্রাহী জানাযায় অংশ নেন এবং তিন এমপি প্রার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর শুক্রবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নওগাঁ-২ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এবং দুপুরেই নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার এই আসনের নির্বাচন স্থগিত ঘোষনা করে প্রজ্ঞাপন জারী করেন।
এমএসএম / এমএসএম
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই
কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ