বকশীগঞ্জে ঘরের তালা ভেঙ্গে মহিলার লাশ উদ্ধার, আটক-৫
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নে বালুগাঁও গ্রাম থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৯ ডিসেম্বর শুক্রবার দিবাগত মধ্য রাতে বকশীগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত মহিলার মা, ভাই ও ভাতিজীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের কামালপুর বালুগাঁও গ্রামে নিহত বাশনা বেগমের সাথে ২৯ ডিসেম্বর তার মা রশিদা বেগমের মুরগী নিয়ে কথা কাটাকাটি হয়। এর পর থেকে নিখোঁজ হয় বাশনা বেগম(৩৫)।
পরে বকশীগঞ্জ থানার পুলিশ বাশনার মায়ের বাড়ী থেকে ঘরের তালা ভেঙে রক্তাক্ত অবস্থায় বাশনার লাশ উদ্ধার করে।
এব্যাপারে বাশনার সৎ ভাই অহিদুল (৫০), ভাবী রুমি বেগম(৪০),ভাতিজী জান্নাতি (১৫), মা রশিদা বেগম (৪৩) ও ভাতিজা ইমরান(২০)কে আটক করেছে বকশীগঞ্জ থানার পুলিশ। নিহত বাসনার ছোট ভাই রুবেল মিয়া বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান জানান, লাশ উদ্ধার হয়েছে। আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান। আটক ব্যাক্তিদের জিজ্ঞাসাবাদ চলমান আছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার