শীত না পড়লে লোকসান গুনতে হবে বস্ত্র ব্যবসায়ীদের
কুমিল্লার লাকসাম উপজেলায় চলমান বছরে জলবায়ুর প্রভাবে শীত না পড়লে মোটা অংকের লোকসান গুনতে হবে শীত বস্ত্র ব্যবসায়ীদের। ওদের গুদামে পড়ে আছে লাখ লাখ টাকার দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের শীতবস্ত্র । পুরোদমে শীত নামতে আর মাত্র দিন কয়েক বাকী। শীতের আগমনী বার্তাকে পূজি করে বড় বড় বিপনী বিতান ও মার্কেট গুলোর ব্যবসায়ীরা শীতবস্ত্র তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন।
জানা যায়, গত কয়েক বছর শীত না পড়ায় ব্যবসায়ীক ক্ষতি পুষিয়ে নিতে এবার শীত বস্ত্র ব্যবসায়ীরা জ্যামিতিক হারে হিসাব কষে শীতবস্ত্র দোকানে তুলছেন। অবশ্য কোন কোন ব্যবসায়ী বলছেন ভিন্ন কথা। পুরনো মালের সাথে নতুন করে কিছু কিছু মাল মিশ্রন করে বেচা-কেনা চালাতে প্রস্তুত অনেকেই। আবার ইতিমধ্যে অনেক ব্যবসায়ী ব্যাংক- বিভিন্ন সামাজিক সংগঠন থেকে ঋন ও স্থানীয় ভাবে ধার-দেনা করে নতুন ডিজাইনের হরেক রকম শীত বস্ত্র দোকানে তুলতে শুরু করেছে। এ অঞ্চলের গ্রামীন অর্থনীতি অনেকটা ঝুঁকিতে পড়েছে। ফলে ব্যবসা-বানিজ্যসহ সার্বিক ক্ষেত্রে স্থবিরতা বিরাজ করছে।
লাকসাম দৌলতগঞ্জ বাজারের বেশির ভাগ বস্ত্র ব্যবসায়ীরা জানায়, চলতি বছর আশা করছি জলবায়ুর প্রভাব না থাকলে এবার শীতে আমরা ভাল ব্যবসা করতে পারবো। গত কয়েক বছর শীতের প্রকোপ তেমন না থাকায় এ অঞ্চলে প্রায় কয়েক কোটি টাকার শীত বস্ত্র অবিক্রিত রয়ে গেছে ব্যবসায়ীদের গুদামে। তাই চলমান শীতের অবস্থা বুঝে নতুন মাল তোলা প্রকৃতির উপর নির্ভর অনেকটাই ব্যবসায়ীদের।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ