নাঙ্গলকোটে ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে বিএনপির বিক্ষোভ
কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক এমপি আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার নির্দেশে রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির প্রভাবশালী নেতা কাজী শাহা আলমের নেতৃত্বে ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে বিএনপি নেতাকর্মীরা।
রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে মিছিলটি মাহিনী বাজার থেকে শুরু হয়ে শান্তির বাজার প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কালাম মেম্বার, সাবেক ছবির আহম্মদ মেম্বার, শান্তির বাজারের ব্যবসায়ী জাফর আহম্মদ মোল্লা,
কুমিল্লা শহীদ জিয়া স্মতি সংসদের সহ-প্রচার সম্পাদক ইলিয়াছ ভূঁইয়া, রায়কোট উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুব মোল্লা, বিএনপি নেতা মনির, যুবদল নেতা আলিম মোল্লা ও যুবদল নেতা মাহবুব, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, ছাত্রদল নেতা জাহিদ মুন্সিসহ আরো অনেকে।
এসময় বক্তব্যে নেতাকর্মীরা বলেন, প্রহসনের নির্বাচন অবৈধ সরকার জনগণের সাথে তামাশা করে যাচ্ছে। যারা গত ১৫ বছরে চুরি করেছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে তারা নির্বাচনে যাবে। দেশের অর্থনীতি ধ্বংসের দিকে নিয়ে গেছে। তাই ৭ তারিখ সারা দিন পরিবারকে সময় দিন। ভোট কেন্দ্রে যাবে যারা গণতন্ত্রের শত্রু তারা।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন