গাজীপুরে ২০২৩ সালে ঘটে যাওয়া আলোচিত ঘটনা সমূহ
নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানানোর অপেক্ষায় বাংলাদেশসহ পুরো বিশ্ব। তবে আলোড়ন তোলা কিছু ঘটনার জন্য ২০২৩ সালকেও মনে রাখবে গাজীপুরবাসী।
চলতি বছরে মানুষের মনে দাগ কেটে যাওয়া কয়েকটি ঘটনা:-
পোশাক শ্রমিকদের নূন্যতম বেতন ২৩ হাজার টাকার দাবিতে আন্দোলন,পুলিশের সাথে সংঘর্ষে চার পোশাক শ্রমিকের মৃত্যুঃ
গত (২৩ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, তেলির চালা, সফিপুর ও মহানগরীর কোনাবাড়ি থেকে পোশাক শ্রমিকদের নূন্যতম বেতন ২৩ হাজার টাকার দাবিতে আন্দোলন শুরু করে। পরে তা গাজীপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। টানা ১৭ দিনের আন্দোলনে পুলিশ শ্রমিক সংঘর্ষে ৩ পোশাক শ্রমিকের মৃত্যু হয় এবং কোনাবাড়ীতে এবিএম ফ্যাশানে শ্রমিকদের দেওয়া আগুনে আরো শ্রমিকের মৃত্যু। পুলিশ সদস্য সহ আহত হয় প্রায় দুইশতাধিক শ্রমিক। এ ঘটনায় গাজীপুরের বিভিন্ন থানায় নামসহ প্রায় চার হাজার অজ্ঞাত শ্রমিকের নামে মামলা হয়। বন্ধ করে দেওয়া হয় প্রায় তিন শতাধিক কলকারখানা
বিএনপির জামাতের হরতাল,অবরোধ চলাকালে ট্রাক,বাস ও পিক-আপে আগুনঃ
গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ থেকে হরতালের ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি । কেন্দ্রীয় বিএনপি'র নির্দেশে গাজীপুরের বিভিন্ন এলাকায় মশাল মিছিল, সড়ক অবরোধ, প্রিকেটিং করে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুরে বিএনপির জামাতের ডাকা হরতাল অবরোধ চলাকালে বিভিন্ন এলাকায় ট্রাক বাস পিক-আপে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
গত ১৩ ডিসেম্বর গাজীপুরের বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলে দুর্বৃত্তরা। এসময় রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় নিহত হয়েছিলেন ১ জন এবং আহত হয়েছিলে প্রায় ১০ জন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাপিয়া কাণ্ডঃ
গত ১৬ জুন ঢাকার কোতোয়ালি থানার একটি মামলায় শিক্ষানবিশ আইনজীবী রুনা লায়লাকে কাশিমপুর মহিলা কারাগারে নেওয়ার পর তার দেহ তল্লাশি করে কর্তব্যরত মেট্রোন ফাতেমা ৭ হাজার ৪০০ টাকা পান। ওই টাকা ছিনিয়ে নেওয়ার জন্য পাপিয়া ও তার সহযোগীরা গত ১৯শে জুন রুনা লায়লা কে নির্যাতন করেন। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে গত ৩০ জুলাই ৭ জন কারারক্ষীকে বদলী করা হয়। পাপিয়া কাণ্ডে পুরো দেশে চাঞ্চল্যের সৃষ্টি হলে যুবমহিলালীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়াকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়। পরে পর্যায়ক্রমে তদন্ত কমিটি করা হয়। এর জের ধরে সিনিয়র জেল সুপার, জেলার, ডেপুটি জেলারকে বদলী করা হয়।
কাশিমপুরে ইয়াবাসহ প্রধান কারারক্ষী গ্রেপ্তারঃ
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিট কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম (৫৯) কে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত ২ সেপ্টেম্বর গাজীপুর সিটি করপোরেশনের ময়লার ট্রাক কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশের সময় তল্লাশীকালে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করে কারারক্ষীরা।
বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণীঃ
গাজীপুর মহানগরীর বাসন এলাকায় বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় তরুণীর মা বাসন মেট্রো থানায় মামলা করলে ওই তরুণীর বান্ধবীসহ দুই যুবককে গ্রেফতার করে পুলিশ।
কোনাবাড়ীতে শিশু বাইজিদকে হত্যা,অভিযুক্ত আরিফুল ইসলাম গ্রেপ্তারঃ
গত (১১ নভেম্বর) গাজীপুরের কোনাবাড়ী হরিণাচালা এলাকায় ৬ বছরের শিশু বাইজিদকে শ্বাসরুদ্ধে হত্যা করে ঘাতক আরিফুল ইসলাম। পরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুরে ৭ ফুট লম্বা কলারছড়িঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুরে লতিপপুর এলাকায় মনপুরা পার্কে লাগানো কলাগাছের একটি ছড়িতেই কলা ধরেছে প্রায় তিন হাজার কলা। সেই কলা গাছ দেখতে প্রতিদিন উৎসক মানুষ ভিড় করছে পার্কে।
বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা এখন গাজীপুরেঃ
লিড সনদে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি অর্জন করেছে এস এম সোর্সিং নামের তৈরি পোশাক কারখানা।
১১০ নম্বরের মধ্যে এস এম সোর্সিং পেয়েছে ১০৬।এর আগে ১০৪ নম্বর নিয়ে ময়মনসিংয়ের গ্রিন টেক্সটাইল (ইউনিট ৪) ছিল বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঃ গাজীপুরে ৫ টি আসনে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন
গাজীপুর-১,২,৩,৫ এই ৪ টি আসনের নৌকার প্রার্থীরা স্বস্তিতে নেই। তাদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন নিজ দলের নেতারা। এছাড়াও গাজীপুর-১,২ এবং গাজীপুর -৫ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ জাহাঙ্গীর আলম।
এমএসএম / এমএসএম
শ্যামনগর উপজেলা ক্লাইমেট এ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন
রামুর রাবার বাগানের পাহাড়ি জঙ্গলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সলঙ্গায় ইউপি সচিব মিলনের অনিয়মিত উপস্থিতি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা
ধুনটে আগুনে বসতবাড়ি পুড়ে নিঃস্ব কৃষক পরিবার
শ্রীপুরে ৩০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার
বগুড়ায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন: ৪৯৬ নারী পেলেন টাকা
দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় কুপিয়ে হত্যা
নবীগঞ্জে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল
আদমদীঘিতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন
শালিখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
ধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া
Link Copied