ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভারতীয় চোরাকারবারি শিহাবের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী


কে এম শহীদুল, সুনামগঞ্জ  photo কে এম শহীদুল, সুনামগঞ্জ
প্রকাশিত: ১-১-২০২৪ দুপুর ১২:২৯

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের চিহ্নিত চোরাকারবারী শিহাবের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। অনুসন্ধানে জানা যায়  সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় চোরাই শাড়ি, কসমেটিকস, গরুসহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় মাদকের চালান আসছে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর অঞ্চলটিতে চোরাকারবারি শিহাবের মাধ্যমে। প্রশাসনের কিছু অসৎ কর্মকর্তার যোগ সাজসে চলে ঐ সমস্ত কার্যকলাপ ।

তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের পড়তে হয় মিথ্যা মামলা থেকে শুরু করে প্রাণনাশের হুমকিতে । এমনটিই অভিযোগ পাওয়া গেছে চিন্নিত চোরাকারবারীর অন্যতম গডফাদার তাজুয়ার আফজল শিহাবের বিরুদ্ধে। শিহাব সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বাসিন্দা ইব্রাহিমপুর গ্রামের মোঃ আফজাল হোসেন ছানা মিয়ার ছেলে  এবং বর্তমান সুরমা ইউপি চেয়ারম্যানের আপন ভাতিজা। শিহাব দীর্ঘদিন যাবৎ ধরে প্রভাব প্রতিপত্বির জোরে প্রতিরাতে লক্ষ লক্ষ টাকার ভারতীয় অবৈধ মালামাল নিরাপদে সীমান্ত দিয়ে আনলে ও কারো সাহস নেই প্রতিবাদ করার।

তার এমন কর্মকান্ডের ফলে এলাকার যুব সমাজের বর্তমান প্রজন্মের ছেলেরা অনেকেই মাদকাসক্ত হয়ে বিপদগামী হচ্ছে বলে অভিযোগ অনেকের। এছাড়াও আরও জানা যায় শিহাবের সম্পর্কে বোন জামাই একজন পুলিশের এএসপি রয়েছেন । যার ফলে প্রশাসনের সু দৃষ্টি রয়েছে তার উপর। তার বাস্তব প্রমানও দেখিয়েছেন এলাকাবাসীকে চোরা কারবারি শিহাব। জানা যায় ইব্রাহিমপুর বাজারে শিহাবের একটি গুডাউন রয়েছে সেখানে লক্ষ লক্ষ টাকার ভারতীয় পণ্য রাতের আঁধারে এনে মজুত করেন শিহাব। তার এমন কর্মকাণ্ড এলাকাবাসীর নজরে আসলেই সাধারণ মানুষেরা পুলিশের কাছে সহযোগিতা পাওয়ার জন্য 999 এ বার বার জানালেও রহস্যময় কারণে সুনামগঞ্জ সদর থানা পুলিশের কোন সহযোগিতা পাওয়া হয়নি। তার এমন  কার্য কলাপে  গ্রামসহ আশপাশের যুবকরা অতিষ্ঠ হয়ে প্রতিবাদ মুখর হয়ে উঠেছেন।

জানা যায় –  ১৭ই আগষ্ট ২০২৩ইং তারিখে চোরাকারবারীর গডফাদার শিহাব নিজ গ্রামে গরুর খামার থেকে চোরাই মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, চাপাতাসহ বিভিন্ন ধরনের বিপুল সংখ্যক ভারতীয় অবৈধ পণ্যসহ র‌্যাব -৯ এর হাতে ধরা পড়েন এবং  বেশ কিছুদিন জেলও খেটেছেন। তিনি জেল থেকে বের হয়ে  সদর থানার একজন এসআইকে হাত করে পূণরায় শুরু করেন তার সেই পূর্বের লাভজনক ব্যবসা । ভারতীয় সীমান্ত থেকে প্রতিরাতে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে অবৈধ পণ্যের জমজমাট ব্যবসা।

শুধু তাই নয় শিহাবের একটি ছিনতাইকারী বাহিনীও রয়েছে তারা রাতের আঁধারে নিরীহ ব্যবসায়ীদের পণ্য  আটক করে ছিনতাই করে শিহাবের গুডাউনে মজুত করেন। এবং সুযোগ পেলেই ঐ সমস্ত ভারতীয় পণ্য দেশের বিভিন্ন স্থানে সড়ক পথে পাটিয়ে দেন বলেও জানান অনেকেই। এছাড়াও শিহাবের গুডাউনে ভারতীয় মালামাল মজুত রাখতে যে সময় লাগবে সেই সময় ইব্রাহিম পুরের গোদারা ঘাট দিয়ে কোন সাংবাদিক রাতে ক্রাইম সিন ভিডিও করার জন্য যাতে না জেতে পারে সেই ব্যবস্তাও করে রেখেছেন চোরাকারবারি শিহাব ,নৌকার মাঝিকে প্রাণনাশের হুমকি দিয়ে।

যারফলে রাত ১০টার পর চানদি ঘাট গোদারা ঘাটে কোন সাংবাদিককে পাড়ি দিতে রাজি নন নৌকার মাঝি। বর্তমানে ইব্রাহিম পুর গ্রামের আতঙ্কের আরেক নাম শিহাব। কেউ মুখ খুলতে চেষ্টা করলেই তার মনোনীত সদর থানার দুই পুলিশ সদস্যদের মাধ্যমে মামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে এলাকাবাসী অনেকের। শিহাবের মত চোরাকারবারিরা যদি পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থাকে তাহলে যুব সমাজ দিন দিন নষ্ট হয়ে যাবে বলেও অভিযোগ রয়েছে এলাকাবাসীর । প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ গোপনে তদন্ত করে ভারতীয় চোরাকারবারি শিহাবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার সহযোগী প্রশাসনের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিবেন এমনটি আশাবাদ ব্যক্ত করেন ঐ এলাকার সাধারণ মানুষেরা।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত