উলিপুরে নতুন কারিকুলামের নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ উল্যাসে আনন্দ মুখর পরিবেশে নতুন কারিকুলামের বই বিতরণের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপিত হয়েছে। ভোট উৎসবের কারণে বই উৎসবে ভাটা পড়বে এমন ভাবনা চেপে বসেছিল অভিভাবকদের মনে। তবে সেই ধারণা বদলেও দিয়েছে সরকার।
প্রতিবছরের মতো এবারো নতুন বছরে নতুন বইয়ে উৎসবে মাতালো মাধ্যমিকের শিক্ষার্থীরা। আজ পহেলা জানুয়ারি বই উৎসবে উপজেলায় মাধ্যমিক পর্যায়ে ১২০ টি স্কুল ও মাদ্রাসায় ২০ থেকে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী নতুন বই স্পর্শ করার সঙ্গে সঙ্গে নিলেন নতুন বইয়ের ঘ্রাণ। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। তারা বলেন নতুন বছরের নতুন বই আমাদেরকে মুগ্ধ করেছে। আনন্দ উল্যাস থেকে পিছিয়ে নেই অভিভাবককেরা। সন্তানের হাতে নতুন বই আসায় তারাও অনেক খুশি।
সরেজমিন (০১ জানুয়ারী) সোমবার উপজেলার বিভিন্ন এলাকার মাধ্যমিক পর্যায় থেকে শুরু করে মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে উৎসব মুখর পরিবেশে পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপন করা হয়। মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির নতুন বই শতভাগ আসলেও নবম শ্রেণির শতভাগ বই বিদ্যালয়ে আসেনি। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শতভাগ পাঠ্যপুস্তক ও নবম শ্রেণির আংশিক পাঠ্যপুস্তক শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়। শিক্ষার্থীরা নতুন কারিকুলামের পাঠ্যপুস্তক হাতে পেয়ে অনেক খুশি। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে বিদ্যালয় মাঠ আনন্দে উল্যাসে মুখরিত করে তুলেন। পাশাপাশি সন্তানের আনন্দ দেখে অভিভাবকেরাও অনেক আনন্দিত হয়ে পড়েন।
বই উৎসবে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের উপস্থিততে বিদ্যালয় মাঠে এক মিলন মেলায় পরিণত হয়। উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন কারিকুলামের নতুন বই পাওয়া ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল বশির বলেন, আমি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাশ করে এখন মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেনীতে ভর্তি হয়ে নতুন কারিকুলামের পাঠ্যপুস্তক হাতে পেয়ে অনেক খুশি। নতুন বই হাতে পেয়ে নতুন ভাবে পড়াশোনা শুরু করব। এক পর্যায়ে তার অনুভুতিতে বলেন, আমি ভালোভাবে পড়াশোনা করে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই ভালোভাবে পড়াশোনার চালিয়ে যাওয়ার কথা বলেন এ ক্ষুদে শিক্ষার্থী।
উপজেলার পৌরসভাধীন সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজে নতুন বই নিতে আসা অভিভাবক সফিউল আলম বলেন, আমার মেয়ে সুবা আন নুর ৬ষ্ঠ শ্রেণির নতুন বই পেয়ে অনেক খুশি। আমিও অনেক খুশি হয়েছি। নতুন বই শিক্ষার্থীদের পড়াশোনায় অনেক মনোযোগী করে তুলবে। নতুন বই পড়াশোনা ও বিদ্যালয়ের প্রতি আকর্ষণ বাড়াবে। আশা করি সকল শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা করবেন। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আব্দুল মজিত (হারি), অধ্যক্ষ হাফিজ রুহুল আমীন সহ সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও অভিভাবকবৃন্দ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব হোসেন বলেন, উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপন স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হয়েছে। তিনি বলেন, নতুন কারিকুলামের প্রায় শতভাগ বই আমাদের উপজেলায় এসেছে অল্প কিছু বই আসতে বাকি আছে। তা মাধ্যমিক পর্যায়ে স্কুল ও মাদ্রাসায় বিতরণও করা হয়েছে। তবে নবম শ্রেণির কিছু বই আসার বাকি রয়েছে। ৪ থেকে ৫ দিনের দিনের মধ্যে আসবে বলে তিনি আশা করেন। বই আসা মাত্র সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি