ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কলমাকান্দায় মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা; মূলহোতা গ্রেপ্তার


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১-১-২০২৪ দুপুর ২:৪৪

নেত্রকোণার কলমাকান্দায় মায়ের কোলে আড়াই বছরের ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলায় মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. হাতেম আলী (৪৮) উপজেলার লক্ষীপুর গ্রামে আ. আজিজের ছেলে। নিহত শিশু জুনাইদ মিয়া একই গ্রামের মো. আব্দুল মালেক ও মোমেনা আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান।

সোমবার (১ জানুয়ারি) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে ও গ্রেপ্তারকৃতকে দুপুরের দিকে আদালতে প্রেরণ করে পুলিশ।

এরআগে গত রবিবার রাতেই নিহতের বাবা আব্দুল মালেক বাদী হয়ে মো. হাতেম আলীসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার-পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর সোমবার ভোরে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

জানা যায়, উপজেলার খারনৈ ইউনিয়নে লক্ষীপুর গ্রামের নিহত শিশুর বাবা ও প্রতিবেশী মো. হাতেম আলীর সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলাও চলমান রয়েছে। গত রবিবার বিকেলে বাড়ীতে মা মোমেনা আক্তারের কোলে শিশু জুনাইদ ঘুমাচ্ছিল। এসময় ছয়-সাতজন মিলে বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়। এতে করে মা মোমেনা মাথায় আঘাত পেয়ে আহত হন। এসময় কোলে থাকা শিশু জুনাইদের মাথায় আঘাত লাগলে খিচুনি দিয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে জুনাইদের লাশ উদ্ধার করে পুলিশ।

এবিষয়ে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লূৎফুল হক বলেন, নিহতের ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতাররকৃত আসামিকে জেলা আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ