খাগড়াছড়িতে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা
সারাদেশের মতো খাগড়াছড়ির ৯টি উপজেলায় বছরের প্রথমদিন বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। গুইমারায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বই বিতরণ উৎসবে শীতের সকালে প্রথমেই নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এরপর আলোচনা সভা ও পরে বই বিতরণ করা হয়।
বই বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের সহধর্মিণী ফারহানা আক্তার চৌধুরী। এ সময় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রুবায়েত আলম উপস্থিত ছিলেন। নতুন বই পেয়ে উল্লাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
এ বছর জেলার সরকারি ও বেসরকারি মিলে ৭০৬ প্রাথমিক পর্যায়ের বিদ্যালয় ও ১৩০টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের ছেলেমেয়েরা নতুন বই পাচ্ছে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭ হাজার ৪২৪ শিশুর মাঝে ৪ লাখ ৩০ হাজার ৩৬৭টি বই বিতরণের কথা রয়েছে। এছাড়া মাধ্যমিক পর্যায়ের প্রায় ৮৭ হাজার ২৪০ ছাত্রছাত্রী পাবে নতুন বই।
অপরদিকে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন জানান, ১লা জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দে গুইমারা উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসায় ৫১২৫ জন ছাত্রছাত্রীকে নতুন বই বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা প্রমূখ।
এদিকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৮ হাজার ২৯১ জন শিশু এবারও পাবে মাতৃভাষার বই।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা