ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৪-৫-২০২১ দুপুর ২:৫৩
ঠাকুরগাঁওয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
 
‘সব গাড়িরই ঘুরছে চাকা, শিক্ষাপ্রতিষ্ঠান কেন ফাঁকা’ ও ‘এক দিনও দেরি নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই’- এই স্লোগানে ঠাকুরগাঁওয়ে অবস্থানরত দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল হক রুমন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমদাদুল হক, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমিন আক্তার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনারা আক্তার, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালাউদ্দিন প্রমুখ।
 
শিক্ষার্থীরা সকল প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে উল্লেখ করে দ্রুত সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও অনলাইন পরীক্ষা বাতিল করে দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দ্রুত নেয়ার দাবি জানান।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার