ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে ২০৫টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসবের উদ্বোধন


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১-১-২০২৪ বিকাল ৫:২৭

নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থীদের মাঝে উৎসব মুখর পরিবেশে নতুন বই বিতরণ করা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, এবতেদায়ী, ভোকেশনাল প্রাথমিক ও কেজি পর্যায়ের মোট ২০৫টি বিদ্যালয়ে বিতরণ করা হবে নতুন বই। বই বিতরণ উৎসব উপলক্ষে ১ জানুয়ারী ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বেলা ১১ টায় আনুষ্ঠানিক বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। বই বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী রাখেন অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজাহার আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম প্রমুখ। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. মাহমুদা আক্তার মিষ্টি’র সঞ্চালনায় বই বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন ধামইরহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা ইয়াছমিন, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার ২৬ টি মাধ্যমিক ২৪ টি মাদ্রাসা ১৩ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও দুইটি ভোকেশনাল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২ লক্ষ ৩৫ হাজার বই বিতরণ করা হবে। 
উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) মো. রবিউল ইসলাম জানান, প্রাক-প্রাথমিক ও প্রাথমিকে ১১৩টি ও ২৭ টি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ২০ হাজার ৬৪০ সেট বই বিতরণ করা হবে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন