আনোয়ারায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়ে গেল ৮টি বসতঘর
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তাফসি মহাজনের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (৩১) ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে চিত্র রঞ্জন নাথের ঘরের বৈদ্যুতিক মিটার থেকে এই অগ্নিকান্ড ঘটেছে বলে জানা যায়।স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও পরে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি টিম এসে প্রায় সোয়া এক ঘন্টা চেষ্টা চালিয়ে এগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এতে পুড়ে যাওয়া ঘরের মধ্যে ৬টি টিনশেডের মাঠির ঘর এবং ২টি আধা পাকা ঘর রয়েছে।
৮ পরিরাবের মোট ক্ষয়ক্ষতি ৬৪ লক্ষ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।এতে আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন ৬ জন।
ক্ষতিগ্রস্তরা হলেন বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামের ০১ নং ওয়ার্ডের তাফসি মহাজনের বাড়ির রিটন নাথ,চিত্ত রঞ্জন নাথ,কাজল নাথ,মানিক নাথ,দিলিপ নাথ,গরঙ্গ নাথ,অমিল্য নাথ,বিপন নাথসহ মোট ৮ পরিবারের বসতঘর।
আনোয়ারা ফায়ার ষ্টেশন সার্ভিস ফায়ার ফাইটার মোঃ জাহিদের ইসলাম জানান,সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে বারশত ইউনিয়নের তাফসি মহাজনের বাড়িতে ফায়ার সার্ভিসের একটি টিম এসে প্রায় সোয়া এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এতে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সুত্রপাত হয় এবং আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী