রাঙ্গুনিয়ায় দুইদিনের ব্যবধানে চাঁদের গাড়ির ধাক্কায় সাংবাদিকদের পর ভ্যান চালকের মৃত্যু
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেপরোয়া চাঁদের গাড়ির (জীপ) ধাক্কায় সাংবাদিকের পর এবার প্রাণ হারালেন ভ্যান চালক। সোমবার (০১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার হোছনাবাদ ইউনিয়নের লালশাহ মুয়াজ্জেম মাজার সংলগ্ন সেগুন বাগিচা সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের নাম আবদুল কুদ্দুস(৪০)। সে চুন্নুর টেক এলাকার মৃত হাফিজুর রহমানের পুত্র।
জানা যায়, নিহত আবদুল কুদ্দুস ভ্যানের ভাড়া শেষে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে দুটি ইটবোঝাই চাঁদের গাড়ি দ্রুতগতিতে একটি অন্যটিকে ওভারটেক করতে গিয়ে ভ্যানচালককে মেরে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা চালক ও গাড়িটিকে আটক করে। তবে স্থানীয়ভাবেই ঘটনাটি সুরহা করা হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য মো. শাহেদ। একইদিন বিকাল ৩টায় নিহতের জানাজা সম্পন্ন হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, আমরা ঘটনাটি জেনেছি নিহতের লাশ দাপন করার পর। ক্ষতিগ্রস্ত পরিবার থানায় না জানিয়ে যদি স্থানীয়ভাবে সুরহা করে পেলেন তাহলে আমরা কি বা করবো। এরপরেও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত দেড় টার দিকে উপজেলার রোয়াজারহাট এলাকায় মোটরসাইকেল আরোহী দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি মো. ইমরান হোসেনকে জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী চাঁদের গাড়ি ইমরানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে একের পর এক বেপরোয়া চাঁদের গাড়ি দূর্ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এমএসএম / এমএসএম
বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা
ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত
ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা
শালিখায় শান্তিপূর্ণ পরিবেশে ফ্যামেলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা সম্পন্ন
আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে
ঠাকুরগাঁওয়ে বিজিবি’র গ্রাফিক্স ডিজাইন ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন
আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
বারহাট্টায় তাপ ছড়াচ্ছে সবজির দাম, কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি
রায়গঞ্জে ইলিয়াস হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও লাইসেন্সবিহীন গ্যাস সিলিন্ডার মজুত: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
লোহাগড়ার জয়পুরে পাট পরিবহনে চরম ভোগান্তি, বখাটেদের উৎপাতের অভিযোগে বিপাকে কৃষক
Link Copied