ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার একাধিক পথসভা ও সমাবেশ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১-১-২০২৪ বিকাল ৫:৫৩

খাগড়াছড়ির সংসদ সদস্য ও নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, বিএনপি জন্মসূত্রেই হত্যার রাজনীতিতে অভ্যস্ত। ২০০১ সালে ক্ষমতায় এসে খাগড়াছড়িতে ত্রাসের রাজনীতি কায়েম করেছিলো। ১৯৯৭ সালে শান্তিচুক্তির পর বলেছিলো পার্বত্য চট্টগ্রাম ভারত হয়ে যাবে। মসজিদে উলুধ্বনি হবে। মানবতার বিরুদ্ধে অপরাধকে উস্কে দিয়েছিলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য আবারও মানবতা বিরোধী সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

তিনি আওয়ামী লীগের গণতন্ত্র পরায়ণ সহাবস্থানকে দুর্বলতা না ভাবার জন্য বিএনপিকে হুশিয়ারি দিয়ে বলেন, বেশি বাড়াবাড়ি করলে সমুচিত জবাব দেয়া হবে।

রবিবাবর (৩১ ডিসেম্বর) বিকেলে মাটিরাঙ্গা উপজেলার গোমতী বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোমতী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনির হোসেন খান ও কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, গোমতী ইউপি চেয়ারম্যান তফাজ্জল হোসেন, আওয়ামীলীগ নেতা হুমায়ুন মোর্শেদ, সুবাস চাকমা ও জয়নাল আবেদীন সরকার।

এর আগে কুজেন্দ্র লাল ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় পাহাড়িদের জনাকীর্ণ এক সমাবেশে বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

বাঘায় চকরাজাপুর ইউনিয়নের পুরাতন রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

ম্যাক্স হাসপাতালের ভুল চিকিৎসা সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুর , আট বছরেও শেষ হয়নি বিচার

মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা

শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতি

কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

জনবল ও অবকাঠামো সংকটে নরসিংদী সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার

সেনাবাহিনীর কর্তৃক রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত

শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবা, নগদ টাকা ও ৪৬ মোবাইল উদ্ধার

ঘোড়াঘাটে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

মনপুরায় লবণাক্ততা-জলাবদ্ধতায় আমন চাষে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

পেকুয়ায় বৃদ্ধ আবু তাহের হত্যায় তিনজনকে আসামি করে মামলা

বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত