জাতীয় শোক দিবসে রাজধানীতে যেভাবে চলবে যানবাহন
আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হবে। এদিন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যসহ বিভিন্ন স্তরের জনসাধারণ ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ সময় ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন পরিবহনযোগে ও পায়ে হেঁটে অসংখ্য নেতাকর্মীসহ সাধারণ জনগণের আগমন ঘটবে। এ উপলক্ষে ধানমন্ডি ৩২ এর চতুর্দিকে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচল ও যানজট পরিহারের লক্ষ্যে ধানমন্ডি ৩২, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকায় চলাচলরত গাড়িচালক/ব্যবহারকারীদের জন্য ১৫ আগস্ট ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নতুন ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।
এদিন চলাচলে মানতে হবে যেসব ট্রাফিক নির্দেশনা
১. মিরপুর গাবতলী থেকে আগত রাসেল স্কয়ার–আজিমপুর অভিমুখী যাত্রীবাহী যানবাহন মানিকমিয়া অ্যাভিনিউ–ধানমন্ডি ২৭ ডানে মোড় নিয়ে শংকর–ঝিগাতলা–সায়েন্সল্যাব হয়ে গন্তব্যে পৌঁছাবে।
২. নিউমার্কেট ও সায়েন্সল্যাব থেকে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী যানবাহন ধানমন্ডি ২নং রোড বামে মোড় নিয়ে ঝিগাতলা–শংকর হয়ে গন্তব্যে পৌঁছাবে।
৩. রেইনবো এফডিসি হতে আগত রাসেল স্কয়ার অভিমুখী যাত্রীবাহী বাস সোনারগাঁও ক্রসিং বামে মোড় নিয়ে বাংলামোটর দিয়ে শাহবাগ হয়ে গন্তব্যে পৌঁছাবে।
৪. আমন্ত্রিত অতিথিদের গমনাগমনের পথ মানিক মিয়া অ্যাভিনিউ–ধানমন্ডি ২৭–মেট্রো শপিং মল ডানে মোড় –আহসানিয়া মিশন ক্রসিং বামে মোড়–৩২ নং পশ্চিম প্রান্তে পৌঁছাবে।
যেসব স্থানে করা যাবে গাড়ি পার্কিং
১. ৩২ নং ব্রিজের উত্তরের ১১ নং রোডের উত্তর ও পশ্চিম প্রান্তে (পতাকাবাহী, পিজিআর, এসএসএফ, ফায়ার সার্ভিস, বাহিনীর প্রধানসহ আইজিপি ও সিনিয়র সচিব/সচিব পদমর্যাদার ব্যক্তিদের) গাড়ি পার্কিং করা যাবে।
২. ৩২ নং ব্রিজের দক্ষিণে পূর্ব ও পশ্চিম প্রান্তে সংসদ সদস্যসহ রাজনৈতিক নেতৃবৃন্দের গাড়ি পার্কিং করা যাবে।
৩. আহসানিয়া মিশনের উত্তর রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি পার্কিং করা যাবে।
প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয় শোক দিবসের কর্মসূচি চলাকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এমএসএম / জামান
স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী
বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী