খুবি উপাচার্যের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না। বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা ১১টায় সাক্ষাৎকালে সহকারী হাইকমিশনার খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মাহমুদ হোসেনকে আন্তরিক শুভেচ্ছা জানান। উপাচার্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
আলোচনার প্রারম্ভে উপাচার্য আমাদের মহান স্বাধীনতাযুদ্ধে ভারতের জনগণ, সরকার এবং বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অসামান্য অবদান ও ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাথে বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা তুলে ধরেন।
তিনি আরো বলেন, ভারতের বিভিন্ন উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে সাহিত্য, চারুকলা, বিজ্ঞান ও প্রযুক্তি, জৈব, কৃষি ও সুন্দরবন নিয়ে গবেষণায় খুলনা বিশ্ববিদ্যালয় কোলাবারেটিভ রিসার্চে আগ্রহী। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ভারতে চিকিৎসা, পর্যটন, কনফারেন্স, সেমিনার, প্রশিক্ষণসহ বিভিন্ন উদ্দেশ্যে গমনে ভিসা প্রাপ্তির সহজীকরণের বিষয় নিয়ে আলাপ করেন।
ভারতীয় সহকারী হাইকমিশনার সুন্দরবন, পর্যটন, মাটি, পানি, পরিবেশ ও প্রতিবেশ এবং গবেষণার ক্ষেত্রে উপাচার্যের সবিশেষ দক্ষতা ও আগ্রহের প্রশংসা করেন। তিনি বলেন, এসব ক্ষেত্রে ভারতীয় উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে কাজ করার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। এসব বিষয়ে সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করে লিঙ্ক স্থাপন ও যৌথ শিক্ষা-গবেষণায় তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে সম্ভব সহযোগিতার আশ্বাস দেন। সহকারী হাইকমিশনার খুলনা বিশ্ববিদ্যালয়ে একটি কম্পিউটার ল্যাব স্থাপনে সহায়তার আগ্রহ প্রকাশ করেন। উপাচার্যের নেতৃত্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষষণাসহ সার্বিক দিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে উপাচার্য সহকারী হাইকমিশনারকে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামখচিত ক্রেস্ট ও মুজিববর্ষ উপলক্ষে বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত শতবর্ষে বঙ্গবন্ধু স্মারকগ্রন্থ উপহার দেন। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনারও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান শীর্ষক একটি গ্রন্থ উপাচার্যকে উপহার দেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন এ সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন
রাণীনগরে বীর মুক্তিযোদ্ধা মোসলিম উদ্দিনের ইন্তেকাল ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, নগরজুড়ে উৎসবের আবহ
ক্যাশলেস লেনদেন প্রসারে বাগেরহাটে ১৯ ব্যাংকের সমন্বয়ে কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
পটিয়ায় দুই শতাধিক সনাতনী পরিবারের পেল হাজী আবদুস সাত্তার ফাউন্ডেশনের উপহার
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার : ২২ জেলের কারাদন্ড
কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন