ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে ঐক্যবদ্ধ প্রচারনায় নৌকার প্রার্থী চয়ন ইসলামের গণজোয়ার


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২-১-২০২৪ বিকাল ৫:১৬

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী চয়ন ইসলামের বিরামহীন প্রচার-প্রচারনা অব্যহত রয়েছে। উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ, ইউনিয়ন আ’লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও মহিলা আ’লীগ সহ তৃনমুল পর্যায়ে সকল স্তরের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে দিনরাত প্রচারনায় অংশ নেয়ায় নৌকার প্রার্থী চয়ন ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) প্রচারনার অংশ হিসেবে উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া মিল্কভিটা চত্বরে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পোরজনা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌকার প্রার্থী জননেতা চয়ন ইসলাম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাবু, উপজেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান সুনাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারন সম্পাদক শ্রী অনিল ঘোষ, সমাজসেবক সেলিম সাকলাইন, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আকাশী পারভীন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে চয়ন ইসলাম বলেন- মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের ধারাবাহিকতায় শাহজাদপুর উপজেলাকে স্মার্ট শাহজাদপুর হিসেবে গড়ে তোলা হবে। তিনি পথসভায় উপস্থিত হাজার হাজার নারী-পুরুষ ভোটারদের কাছে নৌকায় ভোট প্রার্থনা করে বলেন, তিনি নির্বাচিত হলে পোরজনা ইউনিয়নের বাসীন্দাদের জীবন মানের উন্নয়নের ব্যবস্থা করবেন এবং বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন। একপর্যায়ে পথসভায় উপস্থিত হাজার হাজার জনতা দুই হাত তুলে নৌকা প্রতীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন। তিনি আগামী ৭ জানুয়ারি প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের ব্যপক উপস্থিতির আহবান জানান।   

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন