ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

রাঙ্গুনিয়ায় মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে হার্ট আ্যটাকে মর্মান্তিক মৃত্যু


রাঙ্গুনিয়া প্রতিনিধি  photo রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৪-১-২০২৪ দুপুর ৩:৩৫
 চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৪নং মরিয়মনগরের ১নং ওয়ার্ড়ের পূর্ব সৈয়দবাড়ি মাস্টার পাড়ার আবাসিক এলাকায় মা লায়লা বেগম (৭০) এর মৃত্যুর খবর শুনে আধ ঘন্টার মাথায় হার্ট আ্যটাকে ছেলে মো.রেজাউল করিম (৪৫) মারা গেছেন। 
 
জানা যায়, ওই একই এলাকার বাসিন্দা মরহুম আবুল হাসেমর স্ত্রী লায়লা বেগমের ৬ ছেলে ও ২ মেয়ে সন্তানের মধ্যে নিহত সৌদি প্রবাসী রেজাউল করিম তৃতীয় ছেলে তার পরিবারে ২টি কন্যা সন্তান রয়েছে। 
 
এ বিষয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল জানান, রেজাউল করিমের মা বুধবার (৩ জানুয়ারি) চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে রাত ৯টা ৩০ মিনিটে দিকে মারা যান। মায়ের মৃত্যু হয়েছে এমন খবর শুনে রাত ১০টার দিকে হার্ট আ্যটাক করেন ছেলে।
 
তিনি আরও বলেন, পরে রেজাউল করিমকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা হেলথ কেয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরতা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
পারিবারিক সূত্র জানা যায় ছেলে ও মাকে আগামীকাল বৃহস্পতিবার পাগলা মামা মাজার প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
 
উল্লেখ্য, রেজাউল করিমের বাবা ২ মাস আগে মারা গিয়ে ছিলেন। 

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম