ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষার্থে টাঙ্গাইলে পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৫-১-২০২৪ বিকাল ৫:২৮

টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে ০৫ জানুয়ারি পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আগামী ০৭ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা রক্ষার্থে এ নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব  করেন সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)। ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ডিউটিতে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়-বর্জনীয় সর্ম্পকে বক্তব্য প্রদান করেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করা নিদের্শনা প্রদান করেন। তিনি ভোট কেন্দ্রে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদেরকে মোবাইল/স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা বিরূপ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহায়তা প্রদান সহ জেলার আইন-শৃংখলা রক্ষার্থে বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন। এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ নির্বাচন ডিউটিতে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত