কক্সবাজার -৪
ঝিমিয়ে পড়ছে ঈগল, নৌকার গনজোয়ার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (কক্সবাজার - ৪) উখিয়া টেকনাফ আসনে প্রতিক বরাদ্দ পাওয়ার শুরুতে ঈগল মার্কা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হলেও বর্তমানে তার প্রচার প্রচারণায় নির্বাচনী মাঠে তেমন দেখা মিলছে না। নৌকা মার্কার হেভিওয়েট প্রার্থী সাবেক সাংসদ সদস্য আব্দুর রহমান বদির স্ত্রী বর্তমান এমপি শাহীন আকতার দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের মাধ্যামে নির্বাচনী মাঠ চাঙ্গা করে অনেকটা নৌকার ফেভারে নিয়া আসছেন।
উখিয়ার প্রত্যান্তঞ্চলে নৌকা মার্কার প্রচার-প্রচারণায় নৌকার পক্ষে গনজোয়ার সৃষ্টি পরিলক্ষিত হয়েছে । ঈগল মার্কার পক্ষে কোন নেতা বা কর্মীদের দেখাও যাচ্ছে না। ভোটারদের দ্বারে দ্বারে পৌছে নৌকার পক্ষে ভোট ছেঁয়ে ভোটের আমেজ ও উৎসমুখর করতে ব্যাস্ত সময় পার করছেন নৌকা মার্কার সমর্থকরা।উখিয়া রত্নাপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক সচেতন নাগরিক জানায়, আমরা কোন দল করি না, শুনছি নৌকার বিপক্ষে ঈগল মার্কার এক প্রার্থী আছে সে কোনদিন আমাদের ভালুকিয়াতে দেখিনি। ভোট ও চাইনি।
রাজাপালং ইউনিয়নের এক মুরব্বি জানায়, ঈগলের প্রচারনা শুনছি শুধু মাইকে, তার কোন মিটিং বা তাকে ভোট চাইতে আসতে দেখিনি। ভোট না চাইলে উনি কি ভোট পাবে।জালিয়াপালং ইউনিয়নের এক এনজিওকর্মী জানায়, ঈগলের প্রার্থীর শুধু গাড়ি দেখেছি। উনাকে দেখি নাই। এলাকায় তার কোন বিচরণ নেই। সোনারপাড়া বাজারে একবার একটা সভা হয়ছিল অল্পসংখ্যক মানুষ দেখা গেছে।
হলদিয়াপালং ইউনিয়নের এক সাধারণ ব্যাবসায়ী জানাই, ঈগলের প্রার্থী একবার মরিচ্যায় মিটিং করছে দেখছি। সেখানে আমাদের চেয়ারম্যান ও ছিল। হলদিয়াতে নৌকা ঈগলের কোন কিছু বুঝা যাচ্ছে না। বেশি গ্রুপিং দেখা যাচ্ছে।কক্সবাজার-৪ উখিয়া টেকনাফে আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে নৌকার প্রার্থী হচ্ছেন বর্তমান সাংসদ সদস্য শাহীন আকতার চৌধুরী, স্বতন্ত্রপ্রার্থী ঈগল মার্কা নিয়ে টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর। লাঙ্গল মার্কা নিয়ে জাতীয়পার্টি থেকে প্রভেচার নুরুল আমিন ভুট্রো, তৃনমূল বিএনপি থেকে পাট মার্কা নিয়ে মুজিবুল্লা এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছেন।
এ চারজন প্রার্থীর মধ্যে বেশ জনপ্রিয় ও আলোচনা সৃষ্টি হয়েছিল নৌকা আর ঈগল নিয়ে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি
দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ
গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের
ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার