ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

পানছড়িতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৫-১-২০২৪ বিকাল ৫:৩১

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দুই কোটি টাকার অধিক বরাদ্দের রাস্তার কাজে অনিয়মের অভিযোগ তুলেছে এলাকাবাসী।

উপজেলার ৪নং লতিবান ইউপির ৬নং ওয়ার্ডের চন্দ্র নাথ চেয়ারম্যান পাড়া থেকে চন্দ্র কার্বারী পাড়া রাস্তা নির্মাণের কাজে এই অভিযোগ এলাকাবাসীর। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিও ও ছবি আপলোড করে তারা জানিয়েছে প্রতিবাদ।

ঘটনাটি পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশের দৃষ্টিগোচরে এলে নির্বাচনী কাজের ব্যস্ততা ফেলে তিনি তাৎক্ষণিক ছুটে যান ঘটনাস্থলে। ঠিকাদারী প্রতিষ্ঠানের সেলিম এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী সেলিমকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করেন এবং পুনরায় দ্রুত সময়ের মধ্যে মানসম্পন্ন উপকরণ দিয়ে কাজটি শেষ করার নির্দেশ প্রদান করেন।

স্থানীয় কালো বিকাশ চাকমা, রতন জ্যোতি চাকমা, আলো জ্যোতি চাকমা জানান, একদিনও পার হলোনা হাত ছোঁয়া আর পায়ের ঘষাতেই উঠে যায় সদ্য নির্মাণাধীন রাস্তার ভিটুমিন।

স্থানীয় অভিজ্ঞ অনেকেই জানান, ভিটুমিন যখন পুড়ে যায় তখন তার আঠা নষ্ট হয়ে যায়। এখানেও এই ধরনের ঘটনা ঘটেছে যার জন্য ভিটুমিন উঠে যাচ্ছে। পানছড়ি উপজেলার এলজিইডি প্রকৌশলী মো. আবদুল খালেক প্রথমে বলেন, সেটিং টাইমের আগেই এলাকার লোকজন ভিটুমিন তুলে ফেলতেছে। পরবর্তীতে আবার বলেন ইউএনও স্যারসহ ঘটনাস্থলে গিয়েছি। ঠিকাদারী প্রতিষ্ঠানকে পুনরায় কাজ করার নির্দেশ প্রদান করা হয়েছে। ফলে পুনরায় কাজ করা হচ্ছে। ইউএনও অনজন দাশের দ্রুত ঘটনাস্থল পরিদর্শন এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে পুনরায় রাস্তা নির্মাণের নির্দেশনা প্রদান করায় এলাকাবাসী স্বাগত জানিয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি

বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ

রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে