মায়ের জানাজা পড়ালেন সমাজকল্যাণমন্ত্রী
লালমনিরহাটের কালীগঞ্জে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের মা শামসুন্নাহার বেগম (৯০) হাজারও মানুষের শ্রদ্ধায় সমাহিত হলেন। জানাজার ইমামতি করেন মরহুমার বড় ছেলে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ। বিকেল সাড়ে ৪টার দিকে করিম উদ্দিন সরকারি পাবলিক ডিগ্রি কলেজ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম বীর মুক্তিযোদ্ধা করিমুদ্দিন আহম্মেদের কবরের পাশে তাকে দাফন করা হয়।
কয়েক দিন আগে শামসুন্নাহার বেগম বাড়িতে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাততালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনিতি ঘটে। পরে সেখান থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। বুধবার (১১ আগস্ট) দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ওই দিন বিকেল প্রথম জানাজা হয় ঢাকায়।
আজ (বৃহস্পতিবার) সকাল ৬টার দিকে শামসুন্নাহারের মৃতদেহ কালীগঞ্জ উপজেলার তার নিজ বাড়ি আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। এ সময় মন্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসেস জেলার সর্বস্তরের মানুষ।
জানাজায় উপস্থিত ছিলেন- রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল হক ভূঁইয়া, রংপুর বিভাগীয় সমাজসেবা অফিসার, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান ও লালমনিরহাট জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এমএসএম / জামান
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন
নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার
Link Copied