ঠাকুরগাঁওয়ের আলোচিত গৃহবধূ হত্যাকাণ্ডের ঘটনায় সিআইডির হাতে আটক ২
ঠাকুরগাঁওয়ের আলোচিত গৃহবধূ মিলি চক্রবর্তী হত্যাকাণ্ডের ঘটনায় সিআইডির হাতে দুজন আটক হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগ (৪০) এবং মৃত মিলির ছেলে অর্ক রায় রাহুল (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
তিনি জানান, মামলার তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হেফাজতে নেয়া হয়েছে। শহরের কালীবাড়ি মোড় থেকে সোহাগকে আটকের পরপরই শহীদ মোহাম্মদ আলী সড়কের নিজ বাড়ি থেকে আটক করা হয় রাহুলকে।
উল্লেখ্য, গত ৮ জুলাই সকালে শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কের পাশে নিজ বাসার পাশ থেকে মিলি চক্রবর্তীর লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এর দুদিন পর ১০ জুলাই পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার ২৬ দিন পর ৫ আগস্ট মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
এমএসএম / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied