ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

করোনায় খুলনার দুই হাসপাতালে ৫ জনের মৃত্যু


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২১ দুপুর ১১:৪৪

খুলনার দুই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে চারজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। তবে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে, খুলনা জেনারেল হাসপাতালে এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এ সময়ের মধ্যে কারো মৃত্যু হয়নি। প্রসঙ্গত, খুলনায় গতকাল একজনের মৃত্যু হয়েছিল আর গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনা সদরের নজরুল ইসলাম (৭০) ও হোসনেয়ারা বেগম (৬২), সাতক্ষীরা কালিগঞ্জের দৌলতপুরের রেহেনা বেগম (৪৯) এবং যশোর সদরের রমিছা বেগম (৫৫)। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১১৪ জন, যার মধ্যে রেড জোনে ৫২ জন, ইয়ালো জোনে ৩২ জন ‍এবং আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ৪৫ শয্যার করোনা ইউনিটে ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে করোনায় কারো মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় ৬ জন ভর্তি হয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন। আইসিইউতে রয়েছেন ১০ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন, তার মধ্যে ৮ জন পুরুষ আর ৭ জন নারী। গত ২৪ ঘণ্টায় একজন রোগী ভর্তি হয়েছিলেন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৪১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন। গতকাল ২৮ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে একজন রোগীর মৃত্যু হয়েছে। তিনি হলেন নড়াইল সদরের আফিয়া (৫৫)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন। গতকাল ভর্তি হয়েছেন ৪ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন।

অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে খুমেক পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ৯৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৪০, বাগেরহাটের ৫৩ ও গোপালগঞ্জে একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

এমএসএম / জামান

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা