ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে নিজ কর্মস্থলের ভিতরে মাটি খুঁড়ে পাওয়া গেল নিরাপত্তা প্রহরীর লাশ


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১০-১-২০২৪ দুপুর ৪:১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নে ফেরদৌস আলী (১৮) নামের এক নিরাপত্তা প্রহরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এর ৫ দিন আগে কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন ফেরদৌস। বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের তালগাছী এলাকায় আরকে টেক্সটাইল মিলের ভিতরে মাটি খুঁড়ে তার এ মরদেহ উদ্ধার করা হয়। ফেরদৌস গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি আরকে টেক্সটাইল মিলের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়- শুক্রবার সন্ধ্যায় ফেরদৌস আরকে টেক্সটাইল মিলে যাওয়ার পর সকাল হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি। পরিবারের লোকজন মিলে গিয়েও না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান- এ ঘটনায় উপজেলার ঘোড়শাল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মামুনকে (৩০) আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে আরকে টেক্সটাইল মিলসের ভিতরে মাটির নিচে পুতে রাখা ফেরদৌসের মরদেহ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে। 
 

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন