ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন নাগরপুরের সন্তান আহসানুল ইসলাম টিটু


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১২-১-২০২৪ দুপুর ১০:৫৯
দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ জন সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নবগঠিত এই মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের সন্তান আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
 
নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমি প্রথমেই নাগরপুর-দেলদুয়ার অঞ্চলের জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'কে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি তার কাছে চির কৃতজ্ঞ। মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের ব্রত। মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো আমার সেরাটা দিতে।’
 
উল্লেখ্য, বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সাবেক সদস্য ও ধানমন্ডি-মোহাম্মদপুর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মকবুল হোসেন এর পুত্র আহসানুল ইসলাম টিটু একজন পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদ। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ নৌকা প্রতীকে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি ২০১৩-১৪ মেয়াদে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সভাপতি এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় আ.লীগের টিকিটে প্রায় ৮২ হাজার রেকর্ড ভোটের ব্যবধানে টানা দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা