ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৮-২০২১ দুপুর ১:৩০
ভোলার দৌলতখানে দশম শ্রেণির ‍এব স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ আগস্ট) সকালে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে ভোলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত জেসমিন (১৬) উপজেলার সুকদেব এমএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ‍এবং চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের মেয়ে। 
 
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, জেসমিন প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যায়।  রাত ১টার দিকে তার মা আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মেয়েকে দেখে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আড়া থেকে তার মৃতদেহ নামানো হয়। শুক্রবার সকাল ৯টার দিকে নিহতের পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে ভোলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। কী কারণে জেসমিন গলায় ফাঁস লাগিয়েছে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত বিষয় হতে পারে। তদন্ত চলছে বলে জানান এই কর্মকর্তা।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান