ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ির গুইমারায় মৌসুমহীন শিম চাষে সফলতায় কৃষকের মুখে হাসি


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৩-১-২০২৪ দুপুর ৩:১৩

অসময়ে শিম চাষে চাষিরা সফলতার স্বপ্নে বিভোর। মাঠের পর মাঠজুড়ে শিম ক্ষেত। শিমের সবুজ ক্ষেতে নতুন ফোটা সাদা বেগুনি ফুলে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি হয়েছে। সাথে ছড়ায় ছড়ায় ঝুলছে শিম। চোখে পড়ার মতো এমন দৃশ্য এখন খাগড়াছড়ি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের টিলা ভূমিতে। শিম শীতকালীন সবজি হলেও পাহাড়ি টিলা ভূমিতে চাষ হওয়া শিম চাষে ভালো ফলন ও মূল্য পাচ্ছেন কৃষকেরা।

কৃষকরা জানান, এ শিমগাছ বৃষ্টি সহিঞ্চু। বর্তমানে বাজারে প্রতি কেজি সিম ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ হিসেবে এবার প্রতি বিঘায় খরচ বাদে তারা প্রায় লাখ টাকা আয় করবেন বলে আশা করছেন।

গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের পূর্ব বড়পিলাক গ্রামের পাহাড়ে টিলায় গিয়ে দেখা যায়, অনেক কৃষকই তাদের ক্ষেতে অসময়ের শিমের চাষ করেছেন।

ঐ গ্রামের সবজি চাষি মোঃ হাসান জানান, সিম সাধারণত শীতকালীন সবজি। এর আগে বর্ষাকালে চাষ হত না। কিন্তু ভিন্ন জাতের এ শিম এখন বারোমাস চাষ করা যায়। তিনি এবার চার বিঘা জমিতে এ ভিন্ন জাতের শিম চাষ করছেন।

তারমতে তাদের গ্রামের কৃষক মোঃ আলমগীর, শাহপরান, মোঃ বেলাল,আব্দুল জলিল, মনির হোসেন, আব্দুর সবুর, আনোয়ার হোসেন, বেল্লালসহ অনেক কৃষক প্রায় ১৬ হেক্টোর জমিতে গ্রীষ্মকালীন এ জাতের শিম চাষ করছেন।

শিমচাষি মোঃ বেল্লাল জানান, অসময়ের আবাদ করা এ শিম নতুন সবজি হিসেবে বাজারে বেশ চাহিদা। দামও বেশি থাকে। ক্ষেতেও ভালো ফলন হচ্ছে। তারা জানান, প্রতি বিঘা শিম চাষে বীজ, সার, কীটনাশক ও মাচার টাল দেয়া বাবদ প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হয়ে থাকে বৈশাখ মাসের প্রথম দিকে এ শিমের বীজ বপন করতে হয়। পরবর্তীতে চারা গজানোর ২৫ থেকে ৩০ দিনের মাথায় ফুল আসে। এরপর দেড় মাস পর থেকেই শিম তোলা শুরু হয়। একটানা ৬ মাস পর্ষন্ত ক্ষেত থেকে সিম উঠানো যায়।

গুইমারা উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস জানান,এ বছর উপজেলার ১৬ হেক্টোর জমিতে গ্রীষ্মকালীন শিমের চাষ করেছেন। অসময়ের শিম হওয়ায় দামও ভালো পাচ্ছেন। ফলে কৃষকেরা দিন দিন শিম চাষে ঝুঁকছেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ