সাপাহারে আগাম আম বাগান পরিচর্যায় ব্যস্ত চাষিরা
বাগানের আম শেষ হতে না হতেই নওগাঁর সাপাহারে আগামী বছরের বাম্পার ফলনের প্রত্যাশায় বাগান মালিকগণ এখন থেকেই বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
আমের জেলা হিসাবে নওগাঁ জেলা পরিচিত লাভ করেছে ইতোমধ্যে। জেলার অন্যতম প্রধান অর্থকরী ফসল এখন এই আম। আম থেকে যারা মোটা টাকা আয় করতে ইচ্ছুক তারা আবহাওয়ার ওপর ভরসা না রেখে এখনই বাগানের যত্ন নেয়া শুরু করে দিয়েছেন। বাংলার উৎপাদিত আমের অধিকাংশই নওগাঁ জেলা থেকে উৎপাদন হয়। সঠিক পরিচর্যা, রোগ সংক্রমণ ও পোকামাকড়ের আক্রমণ দমন করতে পারলে ভালো ফলন মিলবে। আম গাছের ফলধারণ ক্ষমতা বৃদ্ধি এবং ফলন বাড়ানোর জন্য তাই এখন থেকেই ঠিকমতো পরিচর্চা করা প্রয়োজন।
সাপাহার উপজেলার আমচাষি সোহেল রানা জানান, এখনো তার ৫ বিঘা জমিতে বারি-৪ জাতের আম রয়েছে। বর্তমানে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা মণ দরে এ আম বিক্রি হচ্ছে। তার পরেও যেসব বাগানের আম ইতোমধ্যেই শেষ হয়েছে, আগামী বছর অধিক ফলনের আশায় এখন থেকেই প্রতিটি গাছের গোড়ায় রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে। এছাড়া বাগানে প্রচুর পরিমাণে আলো-বাতাস প্রবেশের জন্য গাছের অপ্রয়োজনীয় ডালপালা কেটে ফেলা হচ্ছে।
আরেক আম বাগানের মালিক অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুস সাত্তার জানান, শীত পড়লে সাধারণত গাছপালা প্রচুর দীর্ঘ সময় খাদ্যগ্রহণ হতে বিরত থাকে। এছাড়া প্রচণ্ড শীতে গাছের নতুন ডালপালা জন্মায় না, তাই গরমকাল থাকতেই প্রতিটি বাগানে গাছের খাদ্য হিসেবে সার প্রয়োগ করতে হয়। এজন্য উপজেলার বাগান মালিকগণ এখন থেকেই বাগান পরিচর্যায় নেমে পড়েছেন।
সাপাহারে বাগান পরিচর্যার কারণে উপজেলার প্রতিটি সার ও কীটনাশক দোকানে রাসায়নিক সার বিক্রি হচ্ছে চোখে পড়ার মতো।
সার ও কীটনাশক ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, অতীতে ধানের আবাদে যে পরিমাণ সার ও কীটনাশক বিক্রি হতো, আম চাষের ফলে এখন প্রতি বছর কয়েকগুণ বেশি সার ও কীটনাশক বিক্রি হয়ে থাকে। আম চাষাবাদের ফলে নওগাঁ জেলায় যেমন অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে, তেমনি জেলার প্রতিটি সেক্টরেই এর প্রভাব পড়েছে।
সাপাহার উপজেলা ও নওগাঁ জেলার কৃষি দপ্তরের মতে, এবার সাপাহার উপজেলাতে প্রায় ৮ হাজার হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। প্রতি বছর নতুন নতুন বাগান সৃজনের ফলে এর পরিধি বর্ধনশীল প্রক্রিয়ায় রয়েছে বলে জানা যায়।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা