ভোলায় কম্বল হাতে বাড়ি বাড়ি গেলেন ডিসি
বাড়িতে কে আছেন? বাইরে আসেন। আমি জেলা প্রশাসক (ডিসি) আরিফুজ্জামান। ওঠেন, আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছি। শনিবার (১৩ জানুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন ঘুরে এভাবেই ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী ঘুমন্ত মানুষকে কম্বল দিয়েছেন ভোলা জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান।
জেলা প্রশাসকের হাত থেকে কম্বল পেয়ে খুশি মানুষগুলো আবেগজড়িত কণ্ঠে বলেন, 'এভাবে কেউ আমাদের ডেকে শীতের কাপড় দেয়নি। নাম লিখে নিয়ে যায়। কিন্তু সেই কম্বল আমরা আর পাইনা।'ভোলা জেলা প্রশাসক (ডিসি) আরিফুজ্জামান বলেন, রাতের অন্ধকারে ছিন্নমূল মানুষের দেখা পাওয়া যায় বেশি। তাই প্রধানমন্ত্রীর দেয়া কম্বল নিয়ে প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে বিতরণের জন্য রাতের অন্ধকারকে বেছে নিয়েছি।
তিনি আরও বলেন, গত কয়েকদিন থেকেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে। রাতভর কুয়াশা বৃষ্টি। আর ভোর থেকে ঘন কুয়াশা বিরাজ করছে। উপজেলা কর্মকর্তার কাছ থেকে তথ্য নিয়ে রাতেই কম্বল নিয়ে রওনা হয়েছি। এতে ছিন্নমূল মানুষেরা খুশি হয়েছেন।
ডিসি আরও বলেন, পর্যায়ক্রমে জেলার ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানো হবে। এই শীতে যেন কেউ কষ্ট না পায় সেদিকে জেলা প্রশাসনের লক্ষ্য রয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. ইউনুসসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান