ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সরকারী জমি দখলের বিরুদ্ধে অভিযান, কারাদণ্ড-১


আমজাদ হোসেন photo আমজাদ হোসেন
প্রকাশিত: ১৪-১-২০২৪ রাত ৯:১

গাজীপুর মহানগরের কাশিমপুরে  জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।কাশিমপুরের পানিশাইল এলাকায় ৯৯ শতক সরকারী জমি দখল করে ঘর বাড়ী নির্মাণের অভিযোগ উঠছে  জাহাঙ্গীর আলম (৩৮) ও হারুন অর রশিদ(৪০)সহ  কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয়া জানান, দখল করা ৯৯ শতাংশ  জমির দাম প্রায় দুই কোটি টাকা।এ দখলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে টঙ্গী রাজস্ব  সার্কেল  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি অভিযান পরিচালনা করেন। এ অভিযানে রাজু মন্ডল(২৭) নামে একজনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন। এবং জাহাঙ্গীর আলম  ও হারুন অর রশিদ নামে দুজনের নামে নিয়মিত মামলা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

স্থানীয়রা জানান,  দক্ষিণ পানিশাইল  মৌজার ০১ নং আর.এস খতিয়ান ও ৪৩২ নং দাগে জাহাঙ্গীর আলম,  হারুন অর রশিদ ও রাজু মন্ডল নামে কয়েকজন ব্যক্তি জমি দখল করে স্কুল নির্মাণ, প্লট আকারে কিছু  বিক্রিও করে দিয়েছেন। বাকী অংশে  নিজেরাও ঘর বাড়ী নির্মাণ করছিলেন।সেখানে সীমানাপ্রাচীরও দিয়েছেন তাঁরা। 

কাশিমপুর ভূমি অফিস  সূত্র জানায়, এসব জায়গা নিয়ে কাশিমপুর থানায় মামলা প্রক্রিয়াধীন। টঙ্গী রাজস্ব  সার্কেল  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনা শেষে  ম্যাজিস্ট্রেট  বলেন, ‘দখল করা জমিতে স্কুল ও বাড়ী নির্মাণ  করেছিল কিছু ব্যক্তি। বাকী জমিও দুর্বৃত্তরা ইতিমধ্যে দখল করে নিয়েছেন। পলাতক দুজনকে নিয়মিত মামলা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং রাজু মন্ডল নামে অপর একজনকে ৭ দিনের জেল দেওয়া হয়েছে।   

জেল হাজতে পাঠানো আসামী হলো গাজীপুর মহানগর কাশিমপুরের পানিশাইল এলাকার আব্দুস সালাম মন্ডলের ছেলে রাজু মন্ডল। এ অভিযান পরিচালনার সময় কাশিমপুর ভূমি অফিসের নায়েব মোঃ সারোয়ার হোসেন,  গাজীপুর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম আব্বাস, কাশিমপুর থানা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন মৃধাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন