কিশোরীর অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র্যাবের হাতে গ্রেফতার
কিশোরী অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ মোজাফফর হোসেন’কে দীর্ঘ ১৬ বছর পলাতক থাকার পর গাজীপুরের কাশিমপুর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-২
গতকাল ১৪ জানুয়ারি ৩.০০ ঘটিকায় কিশোরী অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মোজাফফর হোসেন(৩৭), কে গ্রেফতার করে র্যাব -২ তার পিতার নাম মোঃ আবুল হোসেন, থানা- পীরগাছা, জেলা- রংপুর’ র্যাব বলেন, দীর্ঘ ১৬ বছর পলাতক থাকার পর গাজীপুরের কাশিমপুর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
এ-বিষয় র্যাব কর্মকর্তারা বলেন, বিগত ২০০৮ সালে মোঃ মোজাফফর হোসেন ও তার সহযোগীরা মিলে ভুক্তভোগীকে অপহরণ করে ঢাকায় নিয়ে আসে।
পরবর্তীতে ভুক্তভোগীর বাবা জানতে পারে তার মেয়েকে মোজাফফর হোসেন ও তার সহযোগীরা অপহরণ করেছে। এ বিষয় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় ১৮ জানুয়ারি ১০০৮ সালে একটি মামলা করে (মামলা নং- ১৮/০৮ মামলার ধারা উল্লেখ করেন নারী ও শিশু নির্যাতন। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭ ধারায় চার্জশিট প্রদান করেন। বিজ্ঞ আদালত বিচারকার্য শেষে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড এবং বিশ হাজার টাকা জরিমানা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামি মোঃ মোজাফফর হোসেন দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মোজাফফর হোসেনকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ গতকাল ১৪ জানুয়ারি ৩.০০ ঘটিকায় গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান র্যাব-২ এর সিনিয়র এএসপি শিহাব করিম। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ