ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রাইখালী সার্বজনীন লোকনাথ মন্দিরে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৫-১-২০২৪ দুপুর ৩:২৬

রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার বলেন, সকল ধর্ম মানুষের কল্যানের কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আজ সমাজের প্রতিটি ক্ষেত্রে তার প্রতিফলন ঘটছে। এখানে প্রত্যেকটা ধর্মের অনুষ্ঠানে সকল সম্প্রদায়ের মানুষ অংশ নেন। 

তিনি কাপ্তাই রাইখালী শ্রীশ্রী সার্বজনীন লোকনাথ মন্দির ও সেবাশ্রমের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে ভাগবতীয় আলোচনা সভা এবং গীতাপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আশ্রম পরিচালনা কমিটির আয়োজনে সোমবার (১৫ জানুয়ারি) মন্দির প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মন্দির পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সুবর্ণ ভট্রাচার্য্য এর সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় প্রধান ধর্মীয় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাঙালহালিয়া জ্যোতিস্বর বেদান্ত মঠ ও মিশন এর অধ্যক্ষ শ্রীমৎ অভেদানন্দ গিরি মহারাজ। পরে গীতিনাট্য "স্মরণে বাবা লোকনাথ " পরিবেশিত হয়।
এদিকে ২ দিনব্যাপী  অনুষ্ঠানকে ঘিরে দূর দূরান্ত হতে অসংখ্য ভক্তের আগমন ঘটেছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু