ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ ও ইউপিডিএফ গণতান্ত্রিক বিরোধ দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে তুমুল গোলাগুলি


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৫-১-২০২৪ দুপুর ৩:২৯

 পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও তপন জ্যোতি বর্মার প্রতিষ্ঠিত ইউপিডিএফ গণতান্ত্রিক এর মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে খাগড়াছড়ির ভাইবোনছড়ায়। সোমবার (১৫ জানুয়ারী ২০২৪) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি সদরস্থ ভাইবোনছড়া এলাকার নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

ইউপিডিএফ এর দাবী মিটিং করতে যাওয়ার পথে ইউপিডিএফ গণতান্ত্রিক নামধারী মুখোশ বাহিনী তাদের নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা চালায়। ইউপিডিএফ কর্মীদের হত্যার জন্য গুলি ছোড়া হয় অভিযোগ করা হলেও সে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ গণতান্ত্রিক।

এ ঘটনায় হতাহতের গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা গ্রুপে ছড়িয়ে পড়লেও হতাহতের বিষয়টি অস্বীকার করেছে দুপক্ষ। এ ঘটনায় প্রায় ৫শ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে বিশ^স্ত একটি সূত্র নিশ্চিত করেছে। গোলাগুলি ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঐ এলাকায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে, খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো: তানভীর হাসান। তিনি জানান, সকালের দিকে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা দেখছি। 

এদিকে ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমা জানান, দুটি পক্ষের মধ্যে গুলি বিনিময় এর ঘটনা ঘটেছে বলে শুনেছি। বিষয়টি বিস্তারিত জানিনা। দেখছি।    

ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা,এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, অগণতান্ত্রিক পথে হত্যার রাজনীতি কখনো সফলতা বয়ে আনে না। তাই সময় থাকতে প্রতিপক্ষ গ্রুপকে সাবধান হওয়ার আহবান জানান তিনি। নইলে যে কোন ধরনের ঘটনার জন্য তারা নিজেরা দায় থাকবে বলে মন্তব্য করেন। এ সময় তিনি ইউপিডিএফের কোন নেতাকর্মী আহত বা নিহত হয়নি বলে জানান। 

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ইউপিডিএফ গণতান্ত্রিক এর এক শীর্ষ নেতা বলেন, দেওয়ান পাড়ায় ইউপিডিএফ গণতান্ত্রিক ও জেএসএস সংস্কার এর নেতাকর্মীদের হত্যার প্রস্তুতি নিয়ে ইউপিডিএফ চেস্টা চালায়। এ সময় তারা মর্টার সেল নিক্ষেপ করে। এটি এ ঘটনার পাল্টা জাবাব দেয়া হয়েছে মাত্র। তাদের এমন হত্যার রাজনীতি আর মেনে নেওয়া হবে বলেও এ নেতা হুশিয়ারী জানান। 

এমএসএম / এমএসএম

বাঘায় চকরাজাপুর ইউনিয়নের পুরাতন রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

ম্যাক্স হাসপাতালের ভুল চিকিৎসা সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুর , আট বছরেও শেষ হয়নি বিচার

মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা

শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতি

কুড়িগ্রামে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

জনবল ও অবকাঠামো সংকটে নরসিংদী সদর উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার

সেনাবাহিনীর কর্তৃক রাজস্থলীতে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত

শীর্ষ মাদক কারবারি আফরিনার বাড়িতে অভিযান: ফেনসিডিল, ইয়াবা, নগদ টাকা ও ৪৬ মোবাইল উদ্ধার

ঘোড়াঘাটে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

মনপুরায় লবণাক্ততা-জলাবদ্ধতায় আমন চাষে শঙ্কা, দীর্ঘমেয়াদি সমাধান চান কৃষকরা

পেকুয়ায় বৃদ্ধ আবু তাহের হত্যায় তিনজনকে আসামি করে মামলা

বৃষ্টি হলেই হাঁটুসমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত